Monday, January 16, 2023

একাধিক কর্মসূচির মাধ্যমে দিদির রকক্ষাকবচ পালন জেলায়



 দিদির দূত হয়ে দিদির রকক্ষাকবচ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করলেন জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। দার্জিলিং জেলায় আজ থেকে শুরু হল দিদির রকক্ষাকবচ কর্মসূচি। সোমবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ১ অঞ্চলের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করেন পাপিয়া ঘোষ অন্যদিকে চম্পাসারি এলাকায় জনসংযোগ করেন অরুণ ঘোষ। পাপিয়া ঘোষ সাত সকালে চা বানিয়ে ট্রাফিক ও স্থানীয় বাসিন্দাদের চা খাওয়ানোর পর জগন্নাথপুর এলাকায় মা কালীর মন্দিরে পূজা দেন জেলা সভানেত্রী।

 পরে বুধারিগাও এলাকায় জনসংযোগ করার পাশাপাশি মুরালীগছ হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। দিনভর একাধিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ স্থাপন করার পাশাপাশি রাত্রিযাপন করবেন বলে পাপিয়া ঘোষ জানান। এদিন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল সভাপতি কাজল ঘোষ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



অন্যদিকে চম্পাসারি এলাকার ডাবরাগ্রাম এলাকা দিয়ে জনসংযোগ শুরু করেন। তবে জনসংযোগ করার সময় এলাকায় সভাধিপতিকে দেখে বিভিন্ন সমস্যার কথা জানান বাসিন্দারা।এলাকার রাস্তা এবং ঝুলন্ত ব্রিজ মেরামতের দাবি জানান তারা।বাসিন্দাদের সমস্যার কথা শোনার পাশাপাশি বাসিন্দারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়ে তথ্য নেন সভাধিপতি ।

অরুণ ঘোষ জানান, আজ কর্মসূচি শুরু করা হল।মানুষের সমস্যা ও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা জানলাম।যারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা যাতে সুবিধা পান তাঁর জন্য পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাসিন্দারা রাস্তা এবং ঝুলন্ত ব্রিজের মেরামতের দাবি করেছেন।এ্ 

 

Sunday, July 4, 2021

জাল সার সহ গ্রেফতার এক যুবক, মাটিগাড়া পুলিশের অভিযান

জাল সার সহ গ্রেফতার এক যুবক, মাটিগাড়া পুলিশের অভিযান

 শিলিগুড়ি সংলগ্ন হিমুল এলাকার ত্রিপালি জোত, বানিয়াখাড়ি এলাকায়  মাটিগাড়া থানার পুলিশ প্রশাসনের অধিকর্তারা অভিযান চালিয়ে বিভিন্ন রকম জাল ৫০০ বস্তা জৈব সার সহ সুশীল রায় নামে এক ব্যক্তিকে আটক করে। 

জাল সার সহ গ্রেফতার এক যুবক, মাটিগাড়া পুলিশের অভিযান


জাল সারের আনুমানিক ওজন ২০০০ কেজির উপরে বলে সূত্রের খবর। এদিনের এই অভিযান হিসেবে পুলিশের অনুমান সেখানে একটি ফ্যাক্টরি পর্যন্ত রয়েছে আর সেখানেই তৈরি হচ্ছে এমন কিছু দু-নম্বরী জাল জৈব সার। এই জাল জৈব সারের জন্য আগামীতে বেশকিছু বিষয়ে ক্ষতির সম্মুখীনে পরতে পারে কৃষকদের। পরে ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

Saturday, June 19, 2021

ফের মিউকরমায়োসিসে জোড়া মৃত্যু মেডিক্যাল কলেজে

ফের মিউকরমায়োসিসে জোড়া মৃত্যু মেডিক্যাল কলেজে

 উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রমশ দীর্ঘতর হচ্ছে মিউকরমায়োসিসে মৃত্যুর সংখ্যা। গতকাল রাত থেকে আজ পর্যন্ত মিউকরমায়োসিসে ২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সিসিইউতে অপরজন কোভিডে ভর্তি ছিলেন। 

জানা গিয়েছে, এই দুই রোগীদের মাটিগাড়া এলাকার বাসিন্দা হলেও এদের মধ্যে একজনের বয়স খুব কম ছিল। এর আগেও মিউকরমায়োসিসে ৫জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। 

তবে মিউকরমায়োসিস নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে চিকিৎসারা জানান। অপরদিকে একজন রোগীর উধাও ঘটনায় রোগীর খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Thursday, June 17, 2021

মিউকরমায়োসিসে আক্রান্ত রোগী পালাল মেডিক্যাল থেকে


 মিউকরমাইকোসিসে আক্রান্ত রিপোর্ট পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাপাতাল থেকে ভাগারাম গেল এক রোগী। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সুতির বাসিন্দা এই রোগী  গতকাল রাতে জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হ‌ন। 

হাসপাতাল থেকে রোগীর মিউকরমায়োসিসের পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার বিকেলে মিউকরমাইকোসিস রিপোর্ট পজিটিভ আসার খবর পান তিনি। এরপরই সন্ধ্যায় ইএনটি বিভাগ থেকে পালিয়ে যান রোগী।

 গোটা ঘটনায় হইচই পড়ে মেডিক্যাল কলেজে। বহু খোঁজের পর‌ও রোগীর হদিস পায়নি মেডিক্যাল কলেজ। হঠাৎ এত ঘেরাটোপের পর‌ও কিভাবে রোগী উধাও

 হতে পারে তা প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে।

Wednesday, June 16, 2021

দার্জিলিং জেলায় এবার কনটেনমেন্ট জোন, দেখে নিন কোন এলাকা এর মধ্যে

দার্জিলিং জেলায় এবার কনটেনমেন্ট জোন, দেখে নিন কোন এলাকা এর মধ্যে

 করোনার সংক্রমণ ঠেকাতে রাজ‍্যজুড়ে আগামী পয়লা জুলাই পর্যন্ত লকডাউন বলবদ থাকবে। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু বিধিনিষেধ জারি হয়েছে।

 এই অবস্থায় সংক্রমণ যাতে কোনো ভাবেই না বাড়ে তা নিয়ে গতকাল সংক্রমন প্রবন এলাকায় কনটেনমেন্ট করার সিদ্ধান্ত নেয় রাজ‍্য। 

সেই মত আজ দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় কনটেনমেন্ট করল জেলাশাসক। জেলায় মোট ১৮টি এলাকাকে কনটেনমেন্ট করা হয়েছে। এর মধ্যে পাহাড়ের বিভিন্ন এলাকা এবং শিলিগুড়ি ও মাটিগাড়ার বিভিন্ন এলাকা রয়েছে। 

এখন পর্যন্ত নকশালবাড়ি, বাগডোগরা ও ফাঁসিদেওয়ার কোনো এলাকা এর মধ্যে নেই। তবে সংক্রমণ বাড়লে আরো কনটেনমেন্ট হতে পারে। 

আগামী ২৩ জুন পর্যন্ত এই কনটেনমেন্ট বলবদ থাকবে।

এই কনটেনমেন্ট জোনগুলি হল

*শিলিগুড়ি পুরনিগমের ৪৫নং ওয়ার্ডের গলী নং ৮, বাঘাযতীন কলোনি প্রধাননগর

*৪৬নং ওয়ার্ডের গুপ্তা স্টোরের ১০০ মিটার এলাকা

*মাটিগাড়ার টুম্বাজোত, কাওয়াখালি, কদমতলা-দূর্গামন্দির, বিধানপল্লী, নারায়নপল্লী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকা। 

বাকি সব দার্জিলিং, কার্শিয়াঙ, জোরবাংলো সুখিয়াপোখরি, রংলী, মিরিকের কিছু এলাকা রয়েছে।

Monday, June 14, 2021

অতুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরুপ বিশ্বাস

অতুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরুপ বিশ্বাস

 সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হ‌য়েছে কামতাপুরী প্রোগেসিভ পার্টির প্রতিষ্ঠাতা তথা কামতাপুরী ভাষা একাডেমির সহ সভাপতি অতুল রায়ের। 

সোমবার অতুলের বাড়িতে এসে মুখ‍্যমন্ত্রীর হয়ে সমবেদনা জানালেন রাজ‍্যের ক্রীড়া ও যুব ক‍ল‍্যান দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস।

 দুপুর ৩টায় আসার কথা থাকলেও আবহাওয়ার জেরে দেড় ঘন্টা পর  শিবমন্দিরের অতুল রায়ের বাসভবনে ঢোকেন তিনি। অতুলের স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা করে সমবেদনা জানান মন্ত্রী। 

মন্ত্রী বলেন, মুখ‍্যমন্ত্রীর হয়ে সমবেদনা জানালাম। দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন তিনি, এই নির্বাচনে একসঙ্গে কাজ করেছি। করোনায় এভাবে প্রাণ নেবে  বিশ্বাস করতে পারিনি। 

পাশাপাশি উত্তরবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ও খেলাধুলা নিয়ে মুখ খুলেন তিনি।

Sunday, June 13, 2021

ডাকাতির ছক ভাঙল পুলিশ, অস্ত্র সহ গ্রেফতার ৫

ডাকাতির ছক ভাঙল পুলিশ, অস্ত্র সহ গ্রেফতার ৫

 ধারালো অস্ত্র সহ ৫ ডাকাতকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। মাটিগাড়া সংলগ্ন হিমাচল বিহারে ডাকাতির করার আগেই গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া পুলিশ ৫জনকে গ্রেফতার করে।

 ধৃতদের মধ্যে একজন চোপড়ার বাসিন্দা ও বাকিরা স্থানীয় বলে জানা গিয়েছে। ধৃতরা হল আকবর ইসলাম, আশীষ থাপা, বাহাদুর রায়, আখরুল ও মুন্না শা। 

ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।

Saturday, June 12, 2021

লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করল পুলিশ

লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করল পুলিশ

 বড়সড় সাফল্য পেল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ফাঁড়ির পুলিশ। গতকাল গভীর রাতে চটহাট মেডিক্যাল মোড় থেকে ৫০০-৬০০ সেপটির সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ।

 পুলিশ সূত্রে খবর, ট্রাক ভর্তি কাঠ দাঁড়িয়ে থাকায় সময় পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে  ট্রাকটিকে মেডিক্যাল কলেজে নিয়ে আসে। 

তবে গাড়ির চালক বা অন‍্যকাউকে ধরতে পারেনি পুলিশ। কাঠের এই ব‍্যবসার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

তবে উদ্ধার হ‌ওয়া কাঠের মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

অবস্থা একটু ভালো, তবে দোষীদের গ্রেফতার করতে হবে:সাংসদ জয়ন্ত রায়


 কেন্দ্রীয় কমিটির নির্দেশ মত ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। 

শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভান্ডারিগছে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে তৃণমূল আশ্রীত দুস্কৃতিরা কর্মীদের হামলার শিকার হন বলে জয়ন্তবাবু জানান। ঘটনায় নিজের মাথা, হাত ও পায়ে চোট পান তিনি। 

সঙ্গে দলের দুই কর্মীদের গুরুতর জখম হ‌ওয়ায় আহতদের শিলিগুড়ি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার শারীরিক অবস্থা একটু বেটার রয়েছে বলে জয়ন্তবাবু জানান। 

তবে অপরাধীদের গ্রেফতার করার কথা বলেন তিনি। অবশ্য গতকাল একজনকে গ্রেফতার করে পুলিশ। 

জয়ন্ত রায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প‍্যাটেল ও পার্টির নেতা শিবপ্রকাশজী। 

পাশাপাশি বিজেপির পক্ষ থেকে এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান করা হবে গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে।

Friday, June 11, 2021

ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত জয়ন্ত রায়

 

ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত জয়ন্ত রায়

কেন্দ্রীয় কমিটির নির্দেশ মত ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত হলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। 
শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভান্ডারিগছে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে যান তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তৃণমূল আশ্রীত দুস্কৃতিরা কর্মীদের ওপর হামলা করে বলে জয়ন্তবাবু জানান। 
ঘটনায় নিজের মাথা, হাত ও পায়ে চোট পান তিনি। পরে জয়ন্ত রায় সহ দুই কর্মীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। দুজনের মাথায় আঘাত রয়েছে।

মিউকরমায়োসিস চিকিৎসা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আলোচনা সভা

মিউকরমায়োসিস চিকিৎসা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আলোচনা সভা

 দেশজুড়ে চলছে ব্ল‍্যাক ফাঙ্গাসের মতন রোগের প্রকোপ। আর এই ব্ল‍্যাক ফাঙ্গাস রোগের প্রকোপের দিকে তাকিয়ে আজ উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মিউকরমায়োসিসের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। 

মিউকরমায়োসিস চিকিৎসা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আলোচনা সভা


এদিনের এই আলোচোনা সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহা সহ হাসপাতাল সুপার ডঃ সঞ্জয় মল্লিক চিকিৎসক গনেরা। এদিন সভায় মিউকরমায়োসিসের ওপর আলাপ আলোচনা করা হয়। 

মিউকরমায়োসিস চিকিৎসা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আলোচনা সভা


অধ‍্যক্ষ ইন্দ্রজীৎ সাহা জানান, সকল বিভাগীয় প্রধান সহ সকল চিকিৎসারা উপস্থিত ছিলেন। মূলত মিউকরমায়োসিস নিয়ে কিভাবে চিকিৎসা করা হচ্ছে তা আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাজ‍্য সরকার গাইডলাইন দিয়েছে তা মেনেই এর চিকিৎসা চলছে। পাশাপাশি রাজ‍্যের মধ‍্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ রিজিওনাল হার্ব করছে সরকার। 

মূলত মিউকরমায়োসিস নিয়ে এরা কাজ করবে, আর যেগুলো আমরা পারব না তা স্টেট হার্বে পাঠানো হবে। এখন পর্যন্ত ১৫জন মিউকরমায়োসিস নিয়ে ভর্তি হয়েছে। কয়েকজনকে ইতিমধ্যে আমরা হারিয়েছি। 

  মেডিক্যাল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত জানান, মিউকরমায়োসিসের টেকনিক্যাল খুটিনাটি নিয়ে আলোচনা হয়েছে। এর থেকে যদি কোনো বিষয় উঠে আসে আমরা স্বাস্থ্য দপ্তরকে জানাব।

Wednesday, June 9, 2021

করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী

করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী

 কামতাপুর প্রোগেসিভ পার্টির প্রতিষ্ঠাতা তথা কামতাপুরী ভাষা একাডেমির সহ সভাপতি অতুল রায়ের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল। বুধবার মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।



করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী


 গত ২২মে করোনায় আক্রান্ত হ‌ওয়ার পর বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২দিন ধরে শারীরিক অবনতি হ‌ওয়ায় বাইপ‍্যাপ করা হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিন বেসরকারি হাসপাতালের সামনে কেপিপির নেতাকর্মীদের ভিড় জমে তাদের নেতাকে বিদায় জানান। পরিবারের কান্নায় শোকাহত হয়ে ওঠে গোটা এলাকা। স্বয়ং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকা বার্তা জানান।

করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী


 শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব ও রঞ্জন সরকার বেসরকারী হাসপাতালে আসেন। গৌতম দেব জানান, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। করোনার পাশাপাশি বিভিন্ন শারীরিক অসুস্থতা ছিল তার। তার মৃত্যুতে রাজনৈতিক জগতে ক্ষতি। পাশাপাশি কেপিপি সেন্ট্রাল কমিটির সদস্য বুধারু রায় জানান, ৯০এর দশক থেকে কামতাপুরী জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন তিনি। তার ভরসা করেই কামতাপুরী ভাষা একাডেমি গঠন করা হয়।


করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী


 পরিবারের সদস্যরা জানান, মুখ‍্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য। তবে মেডিক্যাল টিম গঠন করলে আজ এই দিন আসত না। পরে বেসরকারি হাসপাতালে পৌঁঁছান মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দদময় বর্মন।

Sunday, June 6, 2021

ব্রাউন সুগার সহ ৩ যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানা

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার মাটিগাড়া থানা অন্তর্গত বিশ্বাস কলোনিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার।  মাটিগাড়া থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আদালতে পেশ করে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 ফের সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।

ধৃতদের নাম মহমী বেলাল, মহম্মদ সমীর এবং সঞ্জয় মন্ডল। পুলিশ সূত্রে খবর গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়া বিশ্বাস কলোনিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের  থেকে২৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আদালতে পেশ করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।