Wednesday, June 30, 2021

সাংবাদিকের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক মহলে

সাংবাদিকের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক মহলে

 শিলিগুড়ির একটি সোশ্যাল মিডিয়ার সাংবাদিকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বুধবার শিলিগুড়ির জ্যোতি নগর থেকেই সাংবাদিকের দেহ উদ্ধার হয়। ভক্তিনগর থানার সূত্রে খবর, মৃত সাংবাদিক লক্ষীকান্ত দুবের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে পুলিশ একটি তথ্য পেয়েছে যা দেখে পুলিশের সন্দেহ সাংবাদিক লক্ষীকান্ত দূরে বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন।

 এদিন মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির সংবাদমহলে।


Monday, June 21, 2021

চলে গেলেন বামপন্থী নেতা অনিল সাহা


 শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি অনিল সাহা চলে গেলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ নিয়ে থাকার পর শেষনিশ্বাস ত‍্যাগ করলেন তিনি। বামপন্থী কৃষক আন্দোলনের জনপ্রিয় নেতা হিসেবে কর্মীদের মধ্যে পরিচয় ছিল তার।

তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কৃষক সমাজ থেকে বামপন্থী কর্মী সমর্থক, শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমা এলাকার বহু মানুষরা। এদিন তার মৃত্যুর খবর পেয়ে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান অশোক ভট্টাচার্য সহ বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই করোনার থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তিন।

Wednesday, June 16, 2021

দার্জিলিং জেলায় এবার কনটেনমেন্ট জোন, দেখে নিন কোন এলাকা এর মধ্যে

দার্জিলিং জেলায় এবার কনটেনমেন্ট জোন, দেখে নিন কোন এলাকা এর মধ্যে

 করোনার সংক্রমণ ঠেকাতে রাজ‍্যজুড়ে আগামী পয়লা জুলাই পর্যন্ত লকডাউন বলবদ থাকবে। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু বিধিনিষেধ জারি হয়েছে।

 এই অবস্থায় সংক্রমণ যাতে কোনো ভাবেই না বাড়ে তা নিয়ে গতকাল সংক্রমন প্রবন এলাকায় কনটেনমেন্ট করার সিদ্ধান্ত নেয় রাজ‍্য। 

সেই মত আজ দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় কনটেনমেন্ট করল জেলাশাসক। জেলায় মোট ১৮টি এলাকাকে কনটেনমেন্ট করা হয়েছে। এর মধ্যে পাহাড়ের বিভিন্ন এলাকা এবং শিলিগুড়ি ও মাটিগাড়ার বিভিন্ন এলাকা রয়েছে। 

এখন পর্যন্ত নকশালবাড়ি, বাগডোগরা ও ফাঁসিদেওয়ার কোনো এলাকা এর মধ্যে নেই। তবে সংক্রমণ বাড়লে আরো কনটেনমেন্ট হতে পারে। 

আগামী ২৩ জুন পর্যন্ত এই কনটেনমেন্ট বলবদ থাকবে।

এই কনটেনমেন্ট জোনগুলি হল

*শিলিগুড়ি পুরনিগমের ৪৫নং ওয়ার্ডের গলী নং ৮, বাঘাযতীন কলোনি প্রধাননগর

*৪৬নং ওয়ার্ডের গুপ্তা স্টোরের ১০০ মিটার এলাকা

*মাটিগাড়ার টুম্বাজোত, কাওয়াখালি, কদমতলা-দূর্গামন্দির, বিধানপল্লী, নারায়নপল্লী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকা। 

বাকি সব দার্জিলিং, কার্শিয়াঙ, জোরবাংলো সুখিয়াপোখরি, রংলী, মিরিকের কিছু এলাকা রয়েছে।

লালদূর্গে ফের ভাঙণ, তৃণমূলে যোগ সিপিএমের প্রাক্তন কাউন্সিলর


লালদূর্গে ফের ভাঙণ, তৃণমূলে যোগ সিপিএমের প্রাক্তন কাউন্সিলর

ক্রমশ ভাচছে লালদূর্গে ঘেরা শিলিগুড়ি।  রামভজন মাহাতোর পর এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস। 

বুধবার শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গৌতম দেব ও রঞ্জন সরকারের হাত ধরে দলীয় পতাকা নেন তিনি। শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের আগে ক্রমশ শক্তিশালী হতে শুরু করছে রাজ‍্যের শাসকদল।

Monday, June 14, 2021

রামমন্দির নির্মান নিয়ে দুনীতির অভিযোগ কংগ্রেসের

রামমন্দির নির্মান নিয়ে দুনীতির অভিযোগ কংগ্রেসের

বিজেপি এবং আরএসএস  রাম মন্দির নির্মানের নামে জমি ঘোটালা করছে। এর‌ই প্রতিবাদ জানিয়ে সোমবার শিলিগুড়ির হাসমি চকে  দার্জিলিং জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

পাশাপাশি রাম মন্দির নির্মানের নামে বিজেপি এবং আরএসএস শুধুমাত্র মিথ্যা কথা বলছে। সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে কি করছে বিজেপি এবং আরএসএস। 
গোটা ঘটনার সিবিআই তদন্তর দাবি জানায় দার্জিলিং জেলা যুব কংগ্রেস।
 

Saturday, June 12, 2021

সাংসদের ওপর হামলায় পুলিশ কমিশনার দপ্তরে বিজেপি ৪ বিধায়ক

সাংসদের ওপর হামলায় পুলিশ কমিশনার দপ্তরে বিজেপি ৪ বিধায়ক

 ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। 

গোটা ঘটনার তদন্তের দাবিতে ও দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করল ৪ বিধায়ক। এদিন কার্শিয়াঙের বিষ্ণু প্রসাদ শর্মা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ,  মাটিগাড়া নকশালবাড়ির আনন্দময় বর্মন ও ডাবগ্রাম ফুলবাড়ীর শিখা চ‍্যাটার্জী উপস্থিত ছিলেন।

 শঙ্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্ট ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরানোর নির্দেশ দেওয়ার পর আমাদের সাংসদ আক্রান্ত হলেন।

 পুলিশী অবস্থা নিয়ে কটাক্ষ করেন তিনি। একজন গ্রেফতার করা হলেও বাকিদের দ্রুত গ্রেফতার করবে বলে পুলিশ কমিশনার জানান বলে শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান।

Friday, June 11, 2021

পেট্রোল-ডিজেলের মূল‍্যবৃদ্ধি, রাস্তায় কংগ্রেস

 

পেট্রোল-ডিজেলের মূল‍্যবৃদ্ধি, রাস্তায় কংগ্রেস

দিনের পর দিন যেভাবে পেট্রোল-ডিজেল ও রান্নার গ‍্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে দেশের মানুষ হতবাক। এই দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরোধী দলগুলো। 

শুক্রবার  কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল দার্জিলিং জেলা কংগ্রেস।শিলিগুড়ি হিলকার্ট রোডে একটি পেট্রোল পাম্পে  সাইকেল,প্ল্যাকার্ড নিয়ে পাম্পে প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস নেতারা। 

এদিন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার জানান, কেন্দ্রীয় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর লাগাতার পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। মানুষের কথা ভেবে আমরা এই প্রতীকী আন্দোলন করা হল।

Thursday, June 10, 2021

বিশেষ চাহিদাসম্পন্নকে ট্রাই সাইকেল তুলে দিলেন বিধায়ক শঙ্কর

বিশেষ চাহিদাসম্পন্নকে ট্রাই সাইকেল তুলে দিলেন বিধায়ক শঙ্কর

 বিশেষ চাহিদাসম্পন্ন ব‍্যক্তির পাশে দাঁড়ালেন বিধায়ক। বৃহস্পতিবার শিলিগুড়ি বিধানসভার অন্তর্গত ৪নং ওয়ার্ডে টিউমল পাড়ায় এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ট্রাই সাইকেল তুলে দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্টের সহযোগিতায় তিন চাকা বিশিষ্ট অত্যাধুনিক সাইকেল তুলে দেওয়া হয়। 

বিশেষ চাহিদাসম্পন্নকে ট্রাই সাইকেল তুলে দিলেন বিধায়ক শঙ্কর


পাশাপাশি ওয়ার্ড এই অসহায় পরিবারের সদস্যদের হাতে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি শিলিগুড়ি জেলা সাংগঠনিক সদস্যরা।

Friday, June 4, 2021

কাঞ্চনকন‍্যা এক্সপ্রেসে আগুন ঘিরে আতঙ্ক, বাগডোগরায় আগুন নেভাতে দুই ইঞ্জিন


 শিয়ালদহ থেকে আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন‍্যা এক্সপ্রেসে(03149UP) ট্রেনের চাকায় ব্রেক স‍্যুতে আগুন। 

শুক্রবার সকালে ডান কাঞ্চনকন‍্যা এক্সপ্রেস আলিপুরদুয়ারের আসার সময় আলুয়াবাড়ি স্টেশনে ব্রেক স‍্যুতে আগুনের ছোঁয়া দেখতে পায় ট্রেনের যাত্রীরা।

 পরে বাগডোগরা স্টেশনে আগুন নিয়ন্ত্রণ করে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও কারো ক্ষয়ক্ষতি হয়নি। 

পরে ট্রেনটি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে র‌ওনা দেয়। রেল কর্তৃপক্ষ জানান, ব্রেক স‍্যুতে আগুনের ঝলক ছিল। 

তেমন কিছু ক্ষতি হয়নি। এ ব‍্যাপারে যাত্রীরা জানান, আগুন হয়েছে না কি তারা জানেন না।

Tuesday, June 1, 2021

অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে এল রেড ভলিন্টিয়ার

অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে এল রেড ভলিন্টিয়ার

 লকডাউনের জেরে অসহায় দিনযাপন করছে শিলিগুড়ি পুরনিগমের ৪৫ নাম্বার ওয়ার্ডে রতনলাল ব্রাহ্মণ রোড নিবাসী কুমার রাই। 

শিলিগুড়িতে নিজস্ব বাড়ি ঘর নেই তা নয়, স্থায়ী কাজ‌ও নেই। ৫ জন সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে চরম অর্থ সংকটে ও খাদ্য সংকটের মধ্যে পড়েছেন তিনি। 

এই অবস্থায় খবর পেয়ে এগিয়ে আসে রেড ভলেন্টিয়ার্স। রেড ভলিন্টিয়ারের বাগডোগরা গোঁসাই পুর এরিয়া কমিটি সদস্যরা  কুমার রাইয়ের বাড়িতে পৌঁছে ১০ দিনের খাদ্য সামগ্রী তুলে দেন।

 এদিন চাল, ডাল, সয়াবিন, তেল, লবন, আলু, পেয়াঁজ, চিনি, চা পাতা, বিস্কুট, দুধ, সাবান, স‍্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়।