Sunday, June 29, 2025

বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ।

 

বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ।

ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ খড়িবাড়ির বুড়াগঞ্জে। প্রকাশ্য সেচনালায় নির্মান কিভাবে হতবাক স্থানীয়রা। জমি বিক্রি করতেই কংক্রিটের এই কালভার্ট নির্মাণ হচ্ছে অভিযোগ স্থানীয়দের। 

খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট। অবৈধভাবে কালভার্ট হলে সেচের অসুবিধা হবে। 

ইতিমধ্যে গোটা ঘটনায় খড়িবাড়ি বিডিও, ভূমি দফতর, পঞ্চায়েত প্রধান ও মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষকে লিখিত অভিযোগে করেছেন গ্রামবাসীরা। 

তৃণমূলের উপপ্রধানের এলাকায় অবৈধ কালভার্ট নিয়ে ক্ষোভ বিজেপির। উপপ্রধানের এলাকায় অবৈধ এই কালভার্ট হলেও নজর নেই উপপ্রধানের! 

তিনিও কি সেটিং! যদিও গোটা ঘটনায় উপপ্রধানের দাবি তিনি জানেন না। প্রভাবশালী হোক বা মাফিয়া আইননত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষের।

অন্যদিকে লিখিত অভিযোগের পর কাজ বন্ধ করা হয়েছে। নোটিশ করা হয়েছে অভিযুক্তদের। কোনো অনুমতি ছাড়াই কাজ হ‌ওয়ায় কাজ বন্ধ করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন খড়িবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক।

Sunday, May 18, 2025

চাকরির দাবিতে যুব হুঙ্কার ডিওয়াইএফ‌আই সম্মেলনে গর্জে উঠল খড়িবাড়ি!

 

চাকরির দাবিতে যুব হুঙ্কার ডিওয়াইএফ‌আই সম্মেলনে গর্জে উঠল খড়িবাড়ি!

ডিওয়াইএফ‌আইয়ের ২০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল খড়িবাড়িতে। রবিবার খড়িবাড়িতে শহীদের স্মৃতির শ্রদ্ধা নিবেদন করে মিছিল করা হয়। পরে জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, সিটুর জেলা সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্যরা। এদিন আগামী দিনে সংগঠনের রুপরেখা ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী জানান, 

গোটা রাজ্যে ২লক্ষ সদস্য সংখ্যা বেড়ে ৩৪ লক্ষ সদস্য সংখ্যা হয়েছে। যা পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য এই সদস্য বৃদ্ধি। স্থায়ী কাজের দাবিতে এই জেলা সম্মেলন হচ্ছে। দেশের সরকার ও রাজ্যের সরকার শিক্ষিত তথা যুব সমাজের চাকরি দিতে অনিহা প্রকাশ করেছে। কর্পোরেটদের সুবিধা করতে ইলেকট্রোরাল বন্ড করে জাল ঔষধ দিয়ে মুনাফা লুটবে। যোগ্য শিক্ষকদের অবস্থা নিয়ে তৃণমূল ও বিজেপিকে এক হাত নেন মীনাক্ষী।

Wednesday, May 14, 2025

নেপাল থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশর  সময় গ্রেপ্তার ১ বাংলাদেশি যুবক

 

নেপাল থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশর  সময় গ্রেপ্তার ১ বাংলাদেশি যুবক

অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার হল এক বাংলাদেশী যুবক। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেফতার বাংলাদেশী যুবক। ধৃতের নাম মহম্মদ হৃদয় খান, বাংলাদেশের নাটোর জেলার বাসিন্দা। 

এস‌এসবি সূত্রে খবর, ধৃত বাংলাদেশ থেকে বিমানে নেপাল নামার পরে সার্বিয়া যাওয়ার প্ল্যান ছিল। যদিও ফাঁদে পড়ে ধৃত নেপালেই কাজে যুক্ত হয়ে ভারতীয় এক যুবকের সহায়তায় ভারতে আসতে গিয়ে ধরা পড়েন। 

ধৃতকে আজ খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

Sunday, May 4, 2025

নকল আধার নিয়ে সীমান্ত পেরোনোর ছক, ধরা পড়ল মায়ানমারের ৬ যুবক-যুবতী!

 

নকল আধার নিয়ে সীমান্ত পেরোনোর ছক, ধরা পড়ল মায়ানমারের ৬ যুবক-যুবতী!

নেপাল প্রবেশের আগে ৬ মায়ানমারের নাগরিক গ্রেফতার। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এস‌এসবির হাতে আটক ৬। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। এস‌এসবি সূত্রে খবর নেপাল যাওয়ার সময় এস‌এসবির সন্দেহ হলে প্রথমে ৩জন ও পরে ৩জনকে জিজ্ঞাসাবাদ অসঙ্গতি পায় জ‌ওয়ানরা। 

ধৃতদের কাছে থেকে ভারতীয় আধার কার্ড দেখালে সন্দেহ গভীর হয়। পরে ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে। জানা গিয়েছে ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি করে ধৃতরা। 

ধৃতরা কলেজ পড়ুয়া বলে স্বীকার করে। ধৃতদের কাছে থেকে কোনো পার্সপোট বা ভিসা পায়নি এস‌এসবি। পরে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে এস‌এসবি সূত্রে জানা গিয়েছে। কাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

Thursday, May 1, 2025

১৭৫ গাঁজা পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ, গ্রেফতার ২

 

১৭৫ গাঁজা পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ, গ্রেফতার ২

খড়িবাড়ি : গাঁজা পাচার রুখল পুলিশ।চারচাকা গাড়িতে গাঁজা পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ। খড়িবাড়ির বাঞ্ছাভিটা এলাকায় ২টি চারচাকার গাড়ি আটক করে ১৭৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ২জন পাচারকারী। 

গভীর রাতে চারচাকার গাড়ি দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে বিহারে এই গাঁজা পাচারের ছক ছিল। ঘটনায় হামিদুল হক ও নবি হোসেন গ্রেফতার করা হয়েছে। 

ধৃতরা কোচবিহারের দিনহাটার বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ। উদ্ধার গাঁজার বাজারমূল্য প্রায় ২০লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

Wednesday, April 16, 2025

খড়িবাড়ি বিন্নাবাড়িরতে তৃণমূলের প্রধানকে সরাল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা!

 

খড়িবাড়ি বিন্নাবাড়িরতে তৃণমূলের প্রধানকে সরাল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা!

তৃণমূলের প্রধানকে সরাল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা! এই ছবি ফুটে উঠল খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের। বিজেপির টিকিটে জয়ের পর তৃণমূলের যোগ দেওয়া প্রধানকে সরাতে অনাস্থা দিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা! এদিন বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তলবি সভা আস্থা ভোটে জয় পেল বিক্ষুব্ধরা। ১৩ আসন বিশিষ্ট বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রথমে তৃণমূল ৯টি ও বিজেপি ৪টি আসন জয়লাভ করে! 

তপশিলী উপজাতির সংরক্ষিত প্রধান থাকায় প্রধান হন বিজেপির আলাকসু লাকড়া! সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ২ তপশিলী উপজাতির সংরক্ষিত পঞ্চায়েত সদস্য আলাকসু লাকড়া ও লক্ষ্মী হেমব্রম! আলাকসুকে সরিয়ে লক্ষ্মীকে প্রধান করতে অনাস্থা প্রস্তাব জমা পড়ে বিডিওর দফতরে! অবশেষে খড়িবাড়ির বিন্নাবাড়ি অনাস্থা প্রস্তাব গৃহীত হল! প্রধান পদ থেকে সরানো হল আলাকসু লাকড়াকে! 

খড়িবাড়ির বিডিও জানান, অনাস্থা ভোট পাশ হয়েছে। আপাতত প্রধান না থাকায় উপপ্রধানকে চার্জ দেওয়া হবে। আগামী দিনে প্রধান পদের জন্য জেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  এই অবস্থায় বিক্ষুব্ধদের কটাক্ষ আলাকসুর। পাল্টা আলাকসুর বিরুদ্ধে বিক্ষুব্ধরা। এই ঘটনায় দলের মধ্যে কোনো গোষ্ঠীকোদল নেই, একে অপরের মধ্যে মতবিরোধ রয়েছে, দল বিষয়টি দেখছে , আগামী দিনে সিদ্ধান্ত নেবে তা পরিস্কার হবে মত খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কিশোরী মোহন সিংহের।

Saturday, April 12, 2025

খড়িবাড়ি থানায় স্মারকলিপি জমা দিলেন বিজেপি নেতারা!

 

খড়িবাড়ি থানায় স্মারকলিপি জমা দিলেন বিজেপি নেতারা!

খড়িবাড়ির চেক্করমারিতে বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় বিজেপি কর্মীদের বেছে বেছে হেনস্থা ও গ্রেফতার করার ছক করছে খড়িবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় খড়িবাড়ি থানায় স্মারকলিপি প্রদান করল দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা, বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চ্যাটার্জি ও দূর্গা মূর্মূ। 

এদিন থানার ওসির সঙ্গে কথা বলার পর শঙ্কর ঘোষ জানান, এই এলাকায় সম্প্রীতির পক্ষে বিপদজনক কিছু ঘটনা ঘটেছে। একে সামনে রেখে পুলিশ বিজেপি কর্মীদের ভয় ভীতির সৃষ্টি করছে। তবে এই ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আরো বেশকিছুজনের নাম দিয়েছে। 

শাসক দল এই অবস্থায় কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের দলবদলের হুঁশিয়ারি দিচ্ছে। আগামী দিনে বিজেপি কর্মীদের ওপর আঁচ আসলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

Tuesday, April 8, 2025

বাংলাদেশী যুবকের আশ্রয়ে সন্দেহ, খড়িবাড়ি এলাকায় উত্তেজনা!

 

বাংলাদেশী যুবকের আশ্রয়ে সন্দেহ, খড়িবাড়ি এলাকায় উত্তেজনা!

এক বাংলাদেশী যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগ। খড়িবাড়ির কঙ্গরপুর জোত এলাকার চাঞ্চল্য। গতকাল মঙ্গলবার রাতে এলাকায় এক অপরিচিত যুবককে দেখে স্থানীয়রা যুবককে জিজ্ঞাসাবাদ করতেই বচসায়  পরিস্থিতি সৃষ্টি হয়। যুবককে  জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হয় স্থানীয়দের। 

অভিযোগ স্থানীয় এক বাসিন্দা তার বাড়িতে এই বাংলাদেশী যুবক আশ্রয় নিয়েছিল। স্থানীয়রা ব্যক্তির বাড়িতে গেলে সুযোগ বুঝে যুবক পালিয়ে যায়। ঘটনায় খড়িবাড়ি পুলিশকে খবর দিলে পুলিশ বাড়িতে আসার আগে পালিয়ে যায় যুবক। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করছে খড়িবাড়ি থানার পুলিশ।

Thursday, March 27, 2025

বেকারত্বের বিরুদ্ধে লড়াই, উত্তরকন্যার পথে যুব সমাজের ঐক্যবদ্ধ অভিযাত্রা!

 

বেকারত্বের বিরুদ্ধে লড়াই, উত্তরকন্যার পথে যুব সমাজের ঐক্যবদ্ধ অভিযাত্রা!

রাত পোহালেই ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান! তার আগে বৃহস্পতিবার খড়িবাড়িতে ডিওয়াইএফআই কর্মীদের সাথে ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা।

এইদিন খড়িবাড়ির লোকাল কমিটির কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। অভিযানের প্রস্তুতি সম্পর্কে মীনাক্ষী মুখার্জি বলেন, "উত্তরবঙ্গের যুবসমাজ আজ তাদের অধিকারের দাবিতে সোচ্চার। 

বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অবনতি - এই সমস্ত সমস্যার সমাধান চেয়েই আমাদের এই অভিযান।

Wednesday, March 26, 2025

ডিম ও সবজির বিল বকেয়া, বিলের দাবিতে ঘেরাও খড়িবাড়ি সিডিপিও অফিস!

 

ডিম ও সবজির বিল বকেয়া, বিলের দাবিতে ঘেরাও খড়িবাড়ি সিডিপিও অফিস!

ডিসেম্বর মাস থেকে ডিম ও সবজির বিল পায়নি অঙ্গন‌ওয়াড়ি কর্মীরা। বুধবার বিলের দাবিতে খড়িবাড়ি সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ পশ্চিমবঙ্গ অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির। এদিন সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ করে সংগঠনের অভিযোগ স্মার্টফোন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। 

শুধু তাই নয় দেওয়া হয়নি ইনসেনটিভ ও রিচার্জের বিল। এই অবস্থায় ১৪ মাস ডিজিটাল স্ট্রাইক করা হয়েছে। এই স্ট্রাইক করেই ডিসেম্বর থেকে ডিম ও সবজির বিল বিল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। দ্রুত বকেয়া বিল পরিশোধ না করা হলে আগামী এপ্রিল মাস থেকে প্রতি সেন্টারে ডিম ও সবজি বন্ধ করার হুঁশিয়ারি  পশ্চিমবঙ্গ অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির। তবে বিষয়টি নিয়ে জেলাশাসককে জানানো হয়েছে। দ্রুত বকেয়া বিল পরিশোধ করা হবে মত সিডিপিও দাওয়া দর্জি শেরপার।

Wednesday, March 12, 2025

সীমান্ত সফরে রাজ্যপাল, সীমান্ত পরিদর্শন ও "আমার গ্রাম" কর্মসূচিতে অংশগ্রহণ

 

সীমান্ত সফরে রাজ্যপাল, সীমান্ত পরিদর্শন ও "আমার গ্রাম" কর্মসূচিতে অংশগ্রহণ

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং এসএসবি আধিকারিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। এমনকি টোটো চেপে সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি।

এরপর গৌড়সিং জোত এসএসবি ক্যাম্পে "আমার গ্রাম" কর্মসূচিতে অংশ নেন রাজ্যপাল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং এসএসবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতেই এই কর্মসূচি, যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

ভুয়ো ভোটার প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে উপাচার্য ও আচার্য। একইসঙ্গে জাতীয় শিক্ষানীতিকে 'গেম চেঞ্জার' আখ্যা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ভারত বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা পাবে।

Thursday, January 16, 2025

খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার!

 

খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার!

সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার। খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে ভালুকগাড়ার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে বিহার থেকে খড়িবাড়ির দিকে আসা এক ট্রাকের চাকার পৃষ্ঠ হয়ে এই মর্মান্তিক মৃত্যু। ঘটনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। 

মৃতের নাম সূর্য গির, খড়িবাড়ি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। জানা গিয়েছে ট্রাক দাঁড়িয়ে চাঁদা তুলতে যাওয়ার সময় ট্রাক চালক গাড়ি না দাঁড়ালে ট্রাকের নীচে ঢুকে পড়ে ২জন। একজন চাকায় পৃষ্ঠ হলেও অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ শুরু করে। 

ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।স্থানীয়দের অভিযোগ স্পিড নিয়ে কোনো হুশ নেই প্রশাসনের। প্রতিনিয়ত এই দূর্ঘটনা ঘটছে। দূর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করে ক্ষোভ স্থানীয়দের। ঘটনায়ঘাতক ট্রাক বাজেয়াপ্ত করা হলেও চালকের খোঁজে পুলিশ।

Thursday, January 9, 2025

ইন্দো- নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

 

ইন্দো- নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

বাংলাদেশে অস্থির পরিস্থিতির ইন্দো- নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বৃহস্পতিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কির ভারত-নেপাল সীমান্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। পরে এস‌এসবি জ‌ওয়ানদের সঙ্গে বৈঠক করে খোঁজখবর নেন তিনি। 

সীমান্ত এলাকায় পাহাড়া দেওয়াএস‌এসবি জ‌ওয়ানদের নিয়ে সীমান্ত এলাকা ঘুরে দেখে তিনি বলেন, নেপাল ও ভুটান দুই মিত্র দেশের সীমান্তে এস‌এসবি নজরদারি প্রদান করে। এস‌এসবি সীমান্তে নজরদারির পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে 

সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক বজায় রাখছে। নেপালের সঙ্গে ভারতের বেটি রোটির সম্পর্ক। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করা নেপালী, রাজবংশী, আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের পুরস্কার প্রদান করে এলাকায় বেশকিছু সংগঠনের সঙ্গে কথা বলেন তিনি।

Tuesday, December 31, 2024

বছরের শেষ দিনে ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ।

 

বছরের শেষ দিনে ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ।

বছরের শেষ দিনে ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ। ৯০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার এক পাচারকারী।

ধৃতের নাম কৃষ্ণ বর্মন(৩৭), ধৃত যুবক বুড়াগঞ্জের হাতিডোবা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ির বুড়াগঞ্জের কালকুট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে। 

ধৃত ব্যক্তি সাইকেলে করে মাদক বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় পুলিশ ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে প্রায় ৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে খড়িবাড়ির থানার পুলিশ।পরে ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতকে  আগামীকাল শিলিগুড়ির মহকুমা আদালতে তোলা হবে।

Monday, December 30, 2024

সাতসকালে ট্রাক্টরে আতঙ্কে এলাকাবাসীরা‌!আটকে বিক্ষোভ করে ক্ষোভ

 

সাতসকালে ট্রাক্টরে আতঙ্কে এলাকাবাসীরা‌!আটকে বিক্ষোভ করে ক্ষোভ

ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চাল মেচী নদী এখন মাফিয়াদের আয় ভান্ডার ! নদীর খনন করে দেদারে ভিন্ন রাজ্য বিক্রি হচ্ছে বালি ! যার জেরে সমস্যায় জর্জরিত মেচী লাগায়া গ্ৰামগুলি ! গ্ৰামীন রাস্তায় অবাধে দ্রুত গতিতে প্রতিনিয়ত ছুটছে অতিরিক্ত বালি বোঝাই ট্রাক্টর, যার অধিকাংশ ট্রাক্টরের বালি থাকছে ওভারলোড । 

ট্রাক্টরের আওয়াজে যেমন  নাকাল হচ্ছে শারীরিক অবস্থায় ,তেমনি গতিতে প্রাণনাশের আশঙ্কায় ভুগছে স্থানীয়রা। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না পেয়ে ট্রাক্টরের গতি ও বালি কমিয়ে ট্রাক্টর চলাচলের দাবিতে এদিন গ্ৰামীন রাস্তা আটকে বিক্ষোভ দেখাল খড়িবাড়ির রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতর আন্ধারুজোতের বাসিন্দারা । 

অভিযোগে , যেভাবে প্রতিনিয়ত ভোর থেকে ওভারলোড ট্রাক্টর ছুটেছে যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি ট্রাক্টরগুরির অধিকাংশ চালক নাবালক ! লাইসেন্স নেই , কাগজপত্র ফেল । বিষয়টি জেনেও কেন পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করছেন না , 

এতে স্থানীয় মাতব্বরদের যোগ দেখছেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের দাবি দ্রুত ট্রাক্টর গুলির নজরদারি চালাক প্রসাশন। এদিন বিক্ষোভের জেরে আধঘন্টায় আটকে পড়ে প্রায় ১০০ র বেশি বালি বোঝাই ট্রাক্টর। কেন এতো পরিমাণে গত কয়েকমাসে বালি তোলা হচ্ছে ধুঁয়াশায় আমজনতা  !

Friday, November 8, 2024

খড়িবাড়ি সীমান্তে জাল আধারের চক্র, ঘটনায় গ্রেফতার এক জন!

 

খড়িবাড়ি সীমান্তে জাল আধারের চক্র, ঘটনায় গ্রেফতার এক জন!

খড়িবাড়ি : সীমান্তে জাল আধার চক্র নতুন নয়। নেপালের নাগরিকদের টাকার বিনিময়ে আধার কার্ড বানানো খবর পেয়ে খড়িবাড়ির বাতাসির বদরা জোতে অনলাইন সেন্টারে হানা দেয় পুলিশ। এসডিপিও নেতৃত্বে খড়িবাড়ি থানার পুলিশ এদিন হানা দিয়ে ৩টি আধার কার্ড সহ একাধিক নথিপত্র উদ্ধার করে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ডডিক্স এবং প্রিন্টার। 

ঘটনার গ্রেফতার করা হয় সোনাই সরকারকে। এর আগে গতবছর ২রা অক্টোবর ফাঁসিদেওয়ার এক বাংলাদেশীকে ভারতীয়  প্রমাণপত্র বানিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার হন সোনাই। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই আধারের ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ।

Thursday, August 29, 2024

সীমান্ত এলাকায় এসএসবি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র!

 

সীমান্ত এলাকায় এসএসবি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র!

খড়িবাড়ি : সীমান্ত এলাকায় এসএসবি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ঘটনায় গ্ৰেপ্তার ৪ জন। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি চেকপোস্ট এলাকায় বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসবি ৪১ নং ব্যাটেলিয়নের জত্তয়ানরা। ঘটনায় একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল উদ্ধার হয়। ঘটনায় ৪ জনকে আটক করে খড়িবাড়ি পুলিশ হাতে তুলে দেয় এসএসবি।ধৃতরা হল বিকাশ দাস ,নারায়ন দাস ও শ্যামল রায় সকলে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় বাসিন্দা এবং চন্দন রায় ধুপগুড়ির বাসিন্দা। হাতবদল করতে এসেই  এসএসবির সন্দেহ হ‌ওয়ায় এই সাফল্য বলে জানা গিয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রীমান্ডে এনে আরো কারা জড়িত রয়েছে? গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।

Friday, November 24, 2023

তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব খড়িবাড়িতে

তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব খড়িবাড়িতে

 পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় খড়িবাড়ির বাতাসীতে এই উৎসবে উদ্বোধন হয়। 


তিন দিনের এই উৎসবে উদ্বোধনে উপস্থিত ছিলেন খড়িবাড়ির প্রধান পরিমল সিনহা ও কর্মাদক্ষ প্রদীপ মিশ্রা সহ অন্যান্যরা।‌‌ তবে মঞ্চে এদিন দেখাই মিলল না শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ খড়িবাড়ির বিডিও, খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রানীগঞ্জ পানিশালী প্রধান ও আধিকারিকদের। 


পরে মেয়র জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান।‌‌ এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে। আর এই অনুষ্ঠানে কে আছে কে নেই তা জানি না আমাকে জানানো হয়েছিল তার জন্য এসেছি। তবে আগামীকাল থেকে মানুষের ভিড় হবে। এদিন নেপালী গান ও আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। আগামীকাল যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

Monday, January 16, 2023

নেশাজাতীয় কাফ সিরাপ সহ খড়িবাড়িতে গ্রেফতার এক যুবক

নেশাজাতীয় কাফ সিরাপ সহ খড়িবাড়িতে গ্রেফতার এক যুবক

 ফের নেশাজাতীয় কাফ সিরাপ সহ গ্রেফতার হল এক যুবক। রবিবার রাতে খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বাতাসি বাজার সংলগ্ন সতীশচন্দ্র চা বাগান এলাকায় ২৫ বোতল কাফ সিরাফ সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গ্ৰেফতার যুবকের নাম তাপস রায় (২৯), খড়িবাড়ির খোয়েরমুনি জোতের বাসিন্দা। 

জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার রানিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ অনুপ কুমার বৈদ্যের নেতৃত্বে বাতাসি বাজারে সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি বাইকে আটক করে তল্লাশি করা হয়।

 তল্লাশিকালে তাঁর কাছ থেকে ২৫ বোতল কোডিন ফসফেট যুক্ত কাফ সিরাফ উদ্ধার করা হয়। পরে সেই আটক যুবকে গ্ৰেফতার করে খড়িবাড়ি থানার নিয়ে আসা হয়। সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

ভ্যাকসিন নিয়েই অসুস্থ পরে মৃত্যু হল শিক্ষার্থীর!

ভ্যাকসিন নিয়েই অসুস্থ পরে মৃত্যু হল শিক্ষার্থীর!

 স্কুলে রুবেলা ভ্যাকসিন  নেওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হল এক স্কুল ছাএীর। সোমবার খড়িবাড়ি ব্লকের বাতাসিতে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এদিন হাম ও রুবেলা টিকা  দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণীর ছাএী অন্নন্যা সরকার। 

জানা গিয়েছে, স্কুলে টিকাকরণে ৩০ মিনিট পর বাড়ি যাওয়ার সময় স্কুলের পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা অ্যম্বুলেন্স করে বাতাসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠায়।

 ঘন্টাখানেকের পর মৃত্যু হয় তার। পরিবারের দাবি সকালে খাওয়া দাওয়া করে স্কুল গিয়েছিল, তাদের কাছে খবর আসে মেয়ে অসুস্থ হয়ে পড়লে বাতাসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বিদ্যালয় কতৃপক্ষ কেউ উপস্থিত ছিলেন না বলে অভিযোগ পরিবারের। 

তবে স্কুলের অ্যম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে প্রধান শিক্ষক নিরঞ্জন দাস জানান।