Friday, November 24, 2023

চোর ধরাই শুধু নয়! এই কাজে দেখেন অবাক অনেকেই

চোর ধরাই শুধু নয়! এই কাজে দেখেন অবাক অনেকেই

 বন্দুক নিয়ে নয়, হাতে কাস্তে নিয়ে! একেবারে অন্য মুডে দেখা মিলল সার্কেল ইন্সপেক্টরকে। হাতে কাস্তে নিয়ে ধান কাটছেন নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টর সুদীপ্ত সরকার। পুলিশ আধিকারিকের এই ছবি দেখতেই খুশি চাষীমহলে।


 ফাঁসিদেওয়ায় কান্তিভিটা এলাকায় ধানের জমিতে ধান রোপন করার পর ধান পাকতেই ধান কাটতে দেখা মিলল সার্কেল ইন্সপেক্টরকে। এদিন চাষীদের কাছে থেকে কাস্তে নিয়ে ধান কাটেন তিনি। তবে এবিষয়ে কিছু বলতে চাননি সার্কেল ইন্সপেক্টর।


 জমির মালিক হরিচরণ সিংহ জানান, কাঁদা দিয়ে রোপন করেছিলেন তিনি। ধান কাটার সময় তিনি আসার কথা বলার পর আজ নিজে এসে ধান কাটার কাজ করেন সার্কেল ইন্সপেক্টর।

Monday, January 16, 2023

একাধিক কর্মসূচির মাধ্যমে দিদির রকক্ষাকবচ পালন জেলায়



 দিদির দূত হয়ে দিদির রকক্ষাকবচ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করলেন জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। দার্জিলিং জেলায় আজ থেকে শুরু হল দিদির রকক্ষাকবচ কর্মসূচি। সোমবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ১ অঞ্চলের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করেন পাপিয়া ঘোষ অন্যদিকে চম্পাসারি এলাকায় জনসংযোগ করেন অরুণ ঘোষ। পাপিয়া ঘোষ সাত সকালে চা বানিয়ে ট্রাফিক ও স্থানীয় বাসিন্দাদের চা খাওয়ানোর পর জগন্নাথপুর এলাকায় মা কালীর মন্দিরে পূজা দেন জেলা সভানেত্রী।

 পরে বুধারিগাও এলাকায় জনসংযোগ করার পাশাপাশি মুরালীগছ হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। দিনভর একাধিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ স্থাপন করার পাশাপাশি রাত্রিযাপন করবেন বলে পাপিয়া ঘোষ জানান। এদিন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল সভাপতি কাজল ঘোষ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



অন্যদিকে চম্পাসারি এলাকার ডাবরাগ্রাম এলাকা দিয়ে জনসংযোগ শুরু করেন। তবে জনসংযোগ করার সময় এলাকায় সভাধিপতিকে দেখে বিভিন্ন সমস্যার কথা জানান বাসিন্দারা।এলাকার রাস্তা এবং ঝুলন্ত ব্রিজ মেরামতের দাবি জানান তারা।বাসিন্দাদের সমস্যার কথা শোনার পাশাপাশি বাসিন্দারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়ে তথ্য নেন সভাধিপতি ।

অরুণ ঘোষ জানান, আজ কর্মসূচি শুরু করা হল।মানুষের সমস্যা ও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা জানলাম।যারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা যাতে সুবিধা পান তাঁর জন্য পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাসিন্দারা রাস্তা এবং ঝুলন্ত ব্রিজের মেরামতের দাবি করেছেন।এ্ 

 

Sunday, January 15, 2023

যাত্রা শুরু মানবতার দেওয়ালের! আপনি তো এগিয়ে আসুন!

 

যাত্রা শুরু মানবতার দেওয়ালের! আপনি তো এগিয়ে আসুন!

দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে এবার ফাঁসিদেওয়ার বিধাননগরে তৈরি হল মানবতার দেয়াল। বিধাননগর ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিধাননগর আন্ডারপাসে মানবতার দেয়াল কাজ শুরু হল। চাবাগানের শ্রমিক হোক বা অসহায় দুস্থ হোক!

যাত্রা শুরু মানবতার দেওয়ালের! আপনি তো এগিয়ে আসুন!




 সকলের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। মানবতার দেওয়ালে নিজেদের প্রয়োজনীয় ব‍্যবহার যোগ্য জামাকাপড় রেখে যাদের দরকার প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে যাওয়া যাবে। ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সভাপতি বাপন দাস বলেন দেশ বিদেশের বিভিন্ন জায়গাই এই মানবতার দেয়াল আছে তাই বিধান নগরে করা হল। আমাদের এই এলাকায় অনেক চা বাগানের শ্রমিক আছে যাদের কাজে লাগবে।। স্থানীয় মহিলা ওয়েলফেয়ার সভাপতি সুমনা মন্ডল বলেন খুব ভালো উদ্যোগ , আমাদের সবার বাড়িতে এমন জামাকাপড় আছে যেগুলো বিভিন্ন কারণে আমরা ব‍্যবহার করিনা এই মানবতার দেয়াল অনেক মানুষের কাজে লাগবে।

Thursday, January 12, 2023

ম্যারাথন শেষ করে ঘরে ফেরার পথে দূর্ঘটনায় আহত ৩৯

ম্যারাথন শেষ করে ঘরে ফেরার পথে দূর্ঘটনায় আহত ৩৯

 স্বামীজির জন্মদিন উপলক্ষে নকশালবাড়িতে ম্যারাথন শেষ করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনা। আহত ৩৯জন পড়ুয়া। ফাঁসিদেওয়ার বিধাননগরের ভিমবার সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের ঘটনা। মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গিয়ে দূর্ঘটনার শিকার হয় পিক‌আপ ভ্যান। খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ ও ট্রাফিক ঘটনাস্থলে পৌঁছে আহত পড়ুয়াদের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ৩৯ জন পড়ুয়াদের মধ্যে থেকে দুজনের মাথা ফেটে যাওয়ায় তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Saturday, May 7, 2022

বাটাম দিয়ে খুন! আত্মসমর্পণ অভিযুক্তের ফাঁসিদেওয়ায় চাঞ্চল্য


 প্রথম স্বামীর হাতে খুন স্ত্রীর বর্তমান স্বামীর। ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের নির্মল জোতের ঘটনা। ভারতী গত ৫ বছর আগে প্রথম পক্ষের স্বামী পলাশ রায়কে ছেড়ে দ্বিতীয় পক্ষের স্বামী সাহারাম বর্মনকে বিয়ে করে। সাহারাম বর্মন কাঠের মিলের দোকান করত। গতকাল রাতে ভারতীর প্রথম পক্ষের মেয়ে বাড়িতে আসে ও মায়ের কাছে থাকার কথা জানায়। 



 সুযোগ বুঝে শনিবার পলাশ কাঠের বাটাম দিয়ে সাহারামকে মাথায় আঘাত করে। পরে তড়িঘড়ি সাহারামকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করলে মৃত্যু হয় সাহারামের। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পলাশ রায় ফাঁসিদেওয়া থানায় আত্মসমর্পণ করেন। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। অন‍্যদিকে সাহারামকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক ঘটনা ও অন্য কোনো কারণে এই খুন তা ধন্দে ফেলেছে পুলিশকে।

মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিধায়ক আনন্দময় বর্মন। মৃত ব্যক্তি বিজেপির শক্তিপ্রমুখ ছিলেন। রাজ‍্যজুড়ে একটার পর একটা হত‍্যা,খুন, ধর্ষণ চলছে। আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলায় এক‌ই ছবি। গতকাল আমাদের এক কর্মীর খুন করা হয়েছে। রাজ‍্যে আইনশৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে।যা পরিস্থিতি তাতে রাজ‍্যে রাস্ট্রপতি শাসন ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি তিনি। তবে পুরো ঘটনায় দোষীকে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।


Friday, January 28, 2022

তিনটি অবৈধ বালিবোঝাই ট্রাক্টর সহ তিনজন গ্রেফতার ফাঁসিদেওয়ায়

তিনটি অবৈধ বালিবোঝাই ট্রাক্টর সহ তিনজন গ্রেফতার ফাঁসিদেওয়ায়

 অবৈধভাবে বালি পাচারের আগে বালিবোঝাই তিনটি ট্রাক্টর আটক করল ফাঁসিদেওয়া থানার পুলিশ , ৩ জন চালক সহ এক জন বালি মাফিয়াকে গ্রেফতার করে । জানা গিয়েছে , আজ সকালে ঘোষপুকুর ফুলবাড়ী বাইপাস জাতীয় সড়কে টহল দেওয়ার সময় বালি বোঝাই ট্রাক্টর তিনটি নজরে আসে পুলিশের ।

 বৈধ নথিপত্র না মেলায় ট্রাক্টর তিনটি আটক করে পুলিশ । ট্রাক্টর তিন চালককেও গ্রেফতার করা হয় । ধৃতদের নাম , সুনীল তির্কি(৩৪), রাজেশ কুজুর(৪০), উদয় সিংহ (২৪)প্রকাশ বিশ্বাস(২৫)। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

Saturday, July 3, 2021

ডোডা ও আফিম উদ্ধার করল পুলিশ, ঘোষপুকুর ফাঁড়ির সাফল্য

ডোডা ও আফিম উদ্ধার করল পুলিশ, ঘোষপুকুর ফাঁড়ির সাফল্য

 মাদকের বিরুদ্ধে ফের কড়া প্রশাসন। শনিবার ভোররাতে ফাঁসিদেওয়া ব্লকের মৌলানীজোত এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ৭০০ গ্রাম আফিম ও সাড়ে ৫কেজি ডোডা সহ এক যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম সঞ্জীব কুমার সিংহ, বাড়ি মৌলানীজোত এলাকায়।

 শনিবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পেল। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। সমাজ থেকে মাদক মুক্ত করতে ক্রমশই অভিযান চালাচ্ছে পুলিশ।

Saturday, June 26, 2021

স্মৃতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করল বিজেপি

স্মৃতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করল বিজেপি
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি দিবস উপলক্ষে শনিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ফাঁসীদেওয়া বিধান সভা এবং মাটিগাড়া- নক্সালবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় ৮০০টি চারাগাছ লাগানো হয়। 

উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রবীণ আগর‌ওয়াল, ফাঁসীদেওয়া বিধান সভার বিধায়ক দূর্গা মুর্মু ,ন্যাশনাল কাউন্সিল মেম্বার গনেশ দেবনাথ ,জেলার সাধারণ সম্পাদক মনোরঞ্জন মণ্ডল, সহ-সভাপতি বানী পাল এবং সম্পাদক সাম্য মুখার্জি সহ অন্যান্যরা।
 

Sunday, June 20, 2021

মুরালিগঞ্জ থেকে ২০০ কেজি ডোডা সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ

 

মুরালিগঞ্জ থেকে ২০০ কেজি ডোডা সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে অভিযান চালিয়ে ডোডা সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতের নাম বিলাল শেখ। সে নদীয়া জেলার বাসিন্দা। 

বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মুরালিগঞ্জে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানের আটক করা হয়। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ২০০ কেজি ডোডা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা এবং উদ্ধার হওয়া ডোডাগুলো নদীয়া থেকে নিয়ে আসা হয়েছিল। 

রবিবার ধৃতকে আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Thursday, June 17, 2021

বড়সড় সাফল্য পেল পুলিশ, খোয়া টাকা পেলেন মহিলা

বড়সড় সাফল্য পেল পুলিশ, খোয়া টাকা পেলেন মহিলা

 বড়সড় সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। গত ফেব্রুয়ারি মাসে দুস্কৃতিদের দ্বারা এক মহিলা ১লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাই করে দুই মোটর বাইক আরোহী।

 ঘটনার তদন্তে নেমে পুলিশ সাফল্য পায়। গোটা তদন্তে এডিশনাল এসপি, কার্শিয়াং, ডিএসপি রুরাল দার্জিলিং,ওসি ফাঁসিদেওয়া-র তত্ত্বাবধানে এই সাফল্য। ঘটনায় জরিতদের গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া পুরো টাকাটাই উদ্ধার করা সম্ভব হয়। 

গত 16ই জুন তারিখে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ দার্জিলিং, এডিশনাল এসপি হেডকোয়ার্টার্স দার্জিলিং এবং অন্যান্যদের উপস্থিতিতে মহিলার হাতে টাকাটা তুলে দেওয়া হয়। টাকা পেয়ে খুশি মহিলা।

Wednesday, June 16, 2021

দার্জিলিং জেলায় এবার কনটেনমেন্ট জোন, দেখে নিন কোন এলাকা এর মধ্যে

দার্জিলিং জেলায় এবার কনটেনমেন্ট জোন, দেখে নিন কোন এলাকা এর মধ্যে

 করোনার সংক্রমণ ঠেকাতে রাজ‍্যজুড়ে আগামী পয়লা জুলাই পর্যন্ত লকডাউন বলবদ থাকবে। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু বিধিনিষেধ জারি হয়েছে।

 এই অবস্থায় সংক্রমণ যাতে কোনো ভাবেই না বাড়ে তা নিয়ে গতকাল সংক্রমন প্রবন এলাকায় কনটেনমেন্ট করার সিদ্ধান্ত নেয় রাজ‍্য। 

সেই মত আজ দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় কনটেনমেন্ট করল জেলাশাসক। জেলায় মোট ১৮টি এলাকাকে কনটেনমেন্ট করা হয়েছে। এর মধ্যে পাহাড়ের বিভিন্ন এলাকা এবং শিলিগুড়ি ও মাটিগাড়ার বিভিন্ন এলাকা রয়েছে। 

এখন পর্যন্ত নকশালবাড়ি, বাগডোগরা ও ফাঁসিদেওয়ার কোনো এলাকা এর মধ্যে নেই। তবে সংক্রমণ বাড়লে আরো কনটেনমেন্ট হতে পারে। 

আগামী ২৩ জুন পর্যন্ত এই কনটেনমেন্ট বলবদ থাকবে।

এই কনটেনমেন্ট জোনগুলি হল

*শিলিগুড়ি পুরনিগমের ৪৫নং ওয়ার্ডের গলী নং ৮, বাঘাযতীন কলোনি প্রধাননগর

*৪৬নং ওয়ার্ডের গুপ্তা স্টোরের ১০০ মিটার এলাকা

*মাটিগাড়ার টুম্বাজোত, কাওয়াখালি, কদমতলা-দূর্গামন্দির, বিধানপল্লী, নারায়নপল্লী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকা। 

বাকি সব দার্জিলিং, কার্শিয়াঙ, জোরবাংলো সুখিয়াপোখরি, রংলী, মিরিকের কিছু এলাকা রয়েছে।

Saturday, June 12, 2021

বিধাননগর বাজারে হানা দিল ডিইবির টিম

বিধাননগর বাজারে হানা দিল ডিইবির টিম


 কার্যত লকডাউনে জিনিশপত্রের দরদাম নিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে শনিবার বিধাননগর বাজারে রুটিন চেকআপ করা হয়। 

সবজি, মুদি থেকে মাছ, মাংস ও ফলের দোকানে গিয়ে দরদাম জিজ্ঞেস করা হয়। পাশাপাশি বিক্রেতা থেকে ক্রেতা সকলের কাছে কেমন দামে বৃদ্ধি হচ্ছে জিনিশপত্র তা খুটিনাটি জেনে নেয় ডিইবির টিম।

বিধাননগর বাজারে হানা দিল ডিইবির টিম


 কালোবাজারি ও দরদাম বৃদ্ধি খবর পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Thursday, June 10, 2021

করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে মানুষের পাশে ও নকশালবাড়ি ওয়েলফেয়ার

 


করোনার দ্বিতীয় ঢেউয়ে লন্ডভন্ড গোটা দেশ। গতবারের মত এবছরও করোনা সংকট ও লকডাউনের দিনে অসহায় হয়ে রয়েছে। এই অসহায় পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনরা। বৃহস্পতিবার মানুষের পাশে সামাজিক  সংগঠন  এবং  নকশালবাড়ি ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে  ফাঁসিদাওয়া ব্লকের সন্ন‍্যাসি চা-বাগানের  ৩টি করোনা আক্রান্ত  পরিবার  ও নকশালবাড়ির এক অসহায়  পরিবারের  হাতে ১০ দিনের খাদ্য সামগ্রী  তুলে দেওয়া হয়। উপস্থিত  ছিলেন যীশু দত্ত, করন বাগদাশ, সুবল পাল ও অমল আচার্যি সহ অন্যান্যরা। পাশাপাশি আগামী দিনেও পাশে থাকার বার্তা দিয়েছে দুই সংগঠন।

Wednesday, June 9, 2021

ঘোষপুকুর কলেছে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঘোষপুকুর কলেছে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

 করোনার আবহে রক্তের সংকট মেটাতে মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর কলেজের এনসিসি ও এন‌‌এস‌এসের উদ‍্যোগে ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং শাখার উদ‍্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।

ঘোষপুকুর কলেছে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

 মোট ২৯ ইউনিট রক্ত সংগ্রহীত হয়।

ঘোষপুকুর কলেছে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি


 পাশাপাশি প্রকৃতির ভারসাম্য বজায় রেখে সুস্থ ও স্বাভাবিক পৃথিবীর লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।  

Monday, June 7, 2021

ফাঁসিদেওয়ায় রক্তদান শিবির করল ত্রিনয়নী ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা

ফাঁসিদেওয়ায় রক্তদান শিবির করল ত্রিনয়নী ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা

 চলছে লকডাউন তার মধ্যে করোনার পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে। হাসপাতালে বহু রোগী রক্ত পাচ্ছেন না যার জন্য অনেকের মৃত্যু হয়েছে। 

এই কথা চিন্তা করে সোমবার শিলিগুড়ি ফাঁসিদেওয়ার ত্রিনয়নী ও বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় কোভিদ বিধি মেনে জ্যোতি নগর শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

 উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি ব্লাড সংগ্রহীত গাড়ি পাঠানো হয় সেই গাড়িতে তিনজন ব্যক্তি একসাথে রক্তদান করার জায়গা রয়েছে। ছাত্র-যুব থেকে এলাকার বিশিষ্ট সমাজসেবীরা এদিন রক্ত দান করেন। 

Sunday, June 6, 2021

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। শ্রাদ্ধ অনুষ্ঠান না করে রবিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সিটুভিটা চা বাগান এলাকায় বিনে পয়সা বাজার বসিয়ে দুঃস্থদের মুখে খাওয়ার তুলে দিলেন গৌতম ঘোষ।

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার


 এদিনের এই বিনে পয়সা বাজারের আয়োজনে মুল দায়িত্ব পালন করেন সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস। এদিন এই বিনে পয়সার বাজারে ছিল চাল ডাল, তেল, সাবান, বিস্কুট, ভেন্ডি, পুইসাক, ডিম ও মাক্স মিলে মোট ১৫টি জিনিস।

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার



এই বিষয়ে গৌতম ঘোষ বলেন, গত ৯ মে করোনায় মৃত্যু হয়েছে আমার স্ত্রী পাপিয়া ঘোষের। আর এখন শ্রাদ্ধ অনুষ্ঠান করলে লোকজন আসবে না। তাই আমি সেই কথা মাথায় রেখে এই বিনা পয়সার বাজার বসিয়েছি। 

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার


সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস বলেন স্ত্রীর মৃত্যুর পর ভেঙে পা পড়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতেই এই আয়োজন করেছে গৌতম। এবং আমি চাই এই ভাবে যেন অন্যান্যরা দুঃস্থ মানুষদের কথা ভেবে এগিয়ে আশে। অপরদিকে বিনে পয়সা বাজার পেয়ে খুবই খুশি হন দুঃস্থরা।