Wednesday, May 7, 2025

ফাঁসিদেওয়ার গর্ব, রাজ্যের সেরা দশে মুরালীগঞ্জ হাইস্কুলের ছাত্রী!

ফাঁসিদেওয়ার গর্ব, রাজ্যের সেরা দশে মুরালীগঞ্জ হাইস্কুলের ছাত্রী!

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম হলেন মৌসুমী পাল। ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ হাইস্কুলের মৌসুমী ৪৮৮ পেয়ে রাজ্যে দশম। ফলাফল পেয়েই খুশী মৌসুমী ও তার পরিবার। স্কুলে মিষ্টিমুখের মৌসুমীকে। আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে ভালো বিচারক হয়ে সমাজের সেবা করবে মত মৌসুমী। ব্যাটারি বিক্রেতার মেয়েই এই রেজাল্টে খুশী গোটা বিধাননগর। 

৪৮৮ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করা মৌসুমী পালকে শুভেচ্ছা এবং ফুলের তোড়া দিলেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এসজেডিএ সদস্য কাজল ঘোষ। পাশাপাশি আগামী দিনে মৌসুমীর পড়াশোনা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। মৌসুমীর সাফল্যে বিধাননগরের বুকে নতুন পালক জুড়লো বলে জানান তিনি। 

এদিন মৌসুমিকে তার ফলের জন্য মুখ্যমন্ত্রী তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রীর হয়ে শুভেচ্ছা জানান শিলিগুড়ি মাধ্যমিক শিক্ষা সংসদের পরিদর্শক রাজীব প্রামানিক। স্কুলে এসে মৌসুমিকে তার ফলের জন্য শুভেচ্ছা জানান। এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ফোনে মৌসুমীকে ধন্যবাদ জানান।

Wednesday, June 16, 2021

প্রয়াত হলেন স্বাতীলেখা, শোক প্রকাশ বাংলা চলচ্চিত্র জগতে

প্রয়াত হলেন স্বাতীলেখা, শোক প্রকাশ বাংলা চলচ্চিত্র জগতে

 চলে গেলেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। 

জানা গিয়েছে দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সঙ্গে ডায়ালিসিস চলছিল তাঁর। গত ২১ দিন আইসিইউতেও ভর্তি ছিলেন স্বাতীলেখা। স্বাতীলেখার মৃত্যুতে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতের।

Thursday, June 10, 2021

আজ বছরে প্রথম সূর্যগ্রহণ

আজ বছরে প্রথম সূর্যগ্রহণ

 ২০২১ বছরের প্রথম সূর্যগ্রহণ ১০জুন অর্থাৎ আজকে। দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ কাল।

 বছরের প্রথম এই গ্রহন আমেরিকার উত্তর ভাগ, রাশিয়া, গ্রিনল্যান্ড, উত্তর কানাডা, ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং এশিয়া থেকে আংশিক ভাবে দেখা যাবে। 

ভারতে এই গ্রহন অদৃশ্য হলেও অরুনাচল প্রদেশের সীমান্ত এলাকা থেকে এই গ্রহণ অনুভব করা যেতে পারে। বলয়গ্রাস এই সূর্যগ্রহন এবছরের প্রথম গ্রহন।

তবে বুদ্ধ পূর্ণিমার দিন ছিল এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ । ২৬ মে চন্দ্রগ্রহণের পর এবার ১০ জুন সূর্যগ্রহণ পড়েছে।

Sunday, June 6, 2021

বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন কেমন হবে?

বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন কেমন হবে?

 ২০২১ বছরের প্রথম সূর্যগ্রহণ আগামী ১০জুন। দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ কাল।