Wednesday, December 25, 2024

ভয়াবহ বিমান দূর্ঘটনা, কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরে! ১০০ জন বিমান আরোহীকে নিয়ে দূর্ঘটনা

 

ভয়াবহ বিমান দূর্ঘটনা, কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরে! ১০০ জন বিমান আরোহীকে নিয়ে দূর্ঘটনা

ভয়াবহ বিমান দূর্ঘটনার সাক্ষী হল কাজাখস্তানের আকতাউ বিমানবন্দর। এদিন 100 জনেরও বেশি মানুষদেল নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় এবং অগনিত মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানা গিয়েছে।  রাশিয়ান সংবাদ মাধ্যম সংস্থাগুলি জানিয়েছে যে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়ার চেচনিয়ার বাকু থেকে গ্রোজনি যাওয়ার সময় কুয়াশার কারণে তা সরিয়ে দেওয়া হয়েছিল।  

কাজাখ মিডিয়ার মতে, এই বিমানে 105 জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন।  একটি ভিডিওতে দেখা যায় যে প্লেনটি উচ্চতায় নিয়ন্ত্রণ হারায় এবং দ্রুত নেমে আসে বিধ্বস্ত হয়।  বিমান ভেঙে পড়ার সময় ঘটনাস্থল থেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে এলাকা।  এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।  জানা গিয়েছে আজারবাইজানের ৩৭ জন, রাশিয়ার ১৬ জন, কাজাখস্তানের ৬ জন এবং কিরগিজস্তানের ৩ জন বিমানে ছিলেন।

Wednesday, November 9, 2022

নেপালে ভূমিকম্প! মৃত ৬ আহত ৮

 

নেপালে ভূমিকম্প! মৃত ৬ আহত ৮
ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রাত ১টা ৫৭ মিনিটে হিড়মিড় করে কেঁপে ওঠে নেপাল।

 রিখটার স্কেলে ৬.৬ কম্পনের ফলে ৬জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে ৮জন গুরুতর আহত হয়েছেন। কম্পনের আভাস পেয়েছে দিল্লি ও উত্তর প্রদেশের আংশিক এলাকা।

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির নেপাল সীমান্ত থেকে উত্তরাখণ্ড, পিথোরাগড়ের ৯০ কিলোমিটার ছিল উৎসস্থল এর দক্ষিণ পূর্বের কেন্দ্র। বুধবার নেপালে ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল৷ 

যাঁরা মারা গেছেন তাঁদের চিহ্নিতকরণ এখনও হয়নি৷ মৃতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে 

Sunday, June 6, 2021

ফেসবুকে নিষেধাজ্ঞা ট্রাম্পকে, কেন হল এমন, জেনে নিন।

 

ফেসবুকে নিষেধাজ্ঞা ট্রাম্পকে, কেন হল এমন, জেনে নিন।

ফেসবুকের কোপে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই বছরের জন্য নিষিদ্ধ করল সোশ্যাল মিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা ফেসবুক।

সম্প্রতি ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসাত্মক আক্রমণে করা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্পের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। গত ৭ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং আগামী ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বলবদ থাকবে। 

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলছেন," ঘটনার গুরুত্বের কারণেই ট্রাম্পকে বয়কট করা হয়েছে।  তাঁর বক্তব্য আমাদের নিয়ম ভেঙেছে। এবং সেই ভুল সর্বোচ্চ শাস্তির যোগ্য হিসেবে এই নিষেধাজ্ঞা। 

তবে ট্রাম্প বলেছেন, "এই নিষেধাজ্ঞা চাপানোর কাজে ফেসবুককে অনুমোদন দেওয়া উচিত না।"