Sunday, October 3, 2021

মিনি ইন্ডিয়া 'ভবানীপুর' রেকর্ড গড়লেন স্বয়ং মমতা

 

মিনি ইন্ডিয়া 'ভবানীপুর' রেকর্ড গড়লেন স্বয়ং মমতা
অবশেষে মমতা, মমতা আর মমতা।  ভবানীপুর উপনির্বাচনের ফলপ্রকাশের  রেকর্ড মার্জিনে জিতে বিরোধীদের দেখিয়ে দিলেন ২৪শে বিরোধী আসনে প্রধান মুখ একমাত্র তিনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে হারের পর সূর উঠেছিল তৃণমূল কংগ্রেসে গদ্দারদের দেখিয়ে দিতে।

 ৩রা অক্টোবর দেখিয়ে দিল ভবানীপুরের মানুষ। মিনি ইন্ডিয়া হিসেবে পরিচিত ভবানীপুরে ৫৮৮৩৫ ভোটে জয়ী হয়ে হব রেকর্ড ভাঙলেন মমতা। ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছেন ২৮৭১৯ ভোটে।  ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯,৯৩৬ ভোটে৷ আর ২০১১-র উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৫৪,২১৩ ভোটে৷ কিন্তু এবার পুরানো রেকর্ডও নিজেই ভবানীপুরের উপনির্বাচনে ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Sunday, June 20, 2021

এবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ‍্যপাল

এবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ‍্যপাল

 আগামীকাল সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা দিচ্ছেন রাজ্যপাল। আগামী সাতদিন তিনি উত্তরবঙ্গে থাকবেন রবিবার বিকেলে রাজ্যপালের ট্যুইটারে জানানো হয়েছে, ৭দিনের জন্য উত্ততরবঙ্গ সফরে আসছেন তিনি। ২১ জুন দুপুর ১.৪০ মিনিটে বাগডোগরায় পৌঁছবেন তিনি। সেখান থেকে কালিম্পং হয়ে দার্জিলিংয়ে যাবেন ধনখড়। বাগডোগরায় নেমে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে রাজ্যপালের।

Saturday, June 19, 2021

ফের বিধায়কের মৃত্যু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

ফের বিধায়কের মৃত্যু, শোকের ছায়া রাজনৈতিক মহিলা

 ফের এক বিধায়কের মৃত্যু। শনিবার রাতে শেষ নিশ্বাস ত‍্যাগ করলেন সুন্দরবনের গোসাবা বিধানসভার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর এদিন তার মৃত্যু হয়।

 তিন বারের বিধায়ক জয়ন্তবাবু একুশের নির্বাচনে জয়ী হন। করোনার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও ফুসফুসের সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। 

ফের বিধায়কের মৃত্যু, শোকের ছায়া রাজনৈতিক মহিলা


তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতাকর্মীরা।


Monday, June 14, 2021

বাড়ানো হল লকডাউন! থাকছে বেশকিছু বিধিনিষেধ

বাড়ানো হল লকডাউন! থাকছে বেশকিছু বিধিনিষেধ

 ফের লকডাউনের সময়সীমা বাড়াল রাজ‍্য। আগামী পয়লা জুলাই পর্যন্ত কড়া লকডাউন। তবে থাকছে বেশকিছু বিধিনিষেধ। আগের মত জিম, স্পা ও সিনেমা হল বন্ধ থাকছে। সকাল ৭-১১ বাজার খোলা, ১১-৬টা অন‍্যান দোকান খোলা, স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ট্রেন, বাস ও মেট্রো বন্ধ। দর্শকশূন‍্য নিয়ে খেলার অনুমতি। ভ‍্যাকসিন নিলেই মনিং ওয়ার্ক। শপিংমল ১১-৬টা, বার ও রেস্তোরাঁ ১২টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। ৫০% কলাকুশলীদের নিয়ে শুটিং অনুমতি।

Saturday, June 12, 2021

তবে মুকুলের পথে কি এগোচ্ছেন রাজীব? ইঙ্গিত তুঙ্গে

তবে মুকুলের পথে কি এগোচ্ছেন রাজীব? ইঙ্গিত তুঙ্গে

 বিধানসভা নির্বাচনে ফলঘোষনা এবং ফেসবুকে টুইট থেকে জল্পনা শুরু হয়েছিল তবে কি ফের তৃণমূল কংগ্রেসে ফিরছেন রাজীব। 

শনিবার জল্পনা বাড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে সংবাদমাধ্যমের সামনে রাজীব জানান, এটা নেহাতই সৌজন্যমূলক সাক্ষাৎ। 

প্রশ্ন উঠছে, মুকুলের পথে হেঁটে পুরানো দলে ফিরছেন তিনি? গত জানুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বিজেপির টিকিট পেয়ে হারতে হয় তাকে।

 এরপর দূরত্ব তৈরি হয়। গত মঙ্গলবার নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক টুইট করেন রাজীব। সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে, কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না বলে বিষ্ফোরক লেখেন রাজীব। 

আমাদের সকলের উচিত, রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড‘ ও ‘ইয়াস‘, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। তবে কোন সিদ্ধান্ত নেন তিনি, তার অপেক্ষা করতেই হবে।

Friday, June 11, 2021

পদ্ম ছেড়ে ঘাসফুলে মুকুল

পদ্ম ছেড়ে ঘাসফুলে মুকুল

 ফের এক ফুল ছেড়ে অন‍্যফুলে মুকুল। শুক্রবার নাটকীয় পরিবর্তন ঘটিয়ে সাড়ে ৩ বছর পর ফের পুরানো দলে ফিরলেন একদা মমতা সৈনিক মুকুল রায়। 

এদিন সপূত্র মুকুল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মুকুলের যোগদানের পর ফের অনেকেই তৃণমূল কংগ্রেসে ফিরবেন কিনা তা জানতে চোখ রাখতে হবে। তবে মুকুলের যোগদানের ইঙ্গিত বহু আগে থেকে সংবাদ মাধ্যম শুরু হয়। 

কৃষ্ণা রায়ের অসুস্থতায় অভিষেক ব‍ন‍্যার্জীর হাসপাতালে যাওয়া অন‍্যতম মোড় বলে তিনি জানান। পাশাপাশি মুকুলের যাওয়া নিয়ে দলে কোনো প্রভাব পড়বে না বলে বিজেপি রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ জানান।

 অপরদিকে দলের প্রাধান্য না পাওয়া নিয়ে মুখ খুললেন অনুপম হাজরা। 

Monday, June 7, 2021

হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

 করোনা পরিস্থিতির জেরে অবশেষে বাতিল হল  এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে গতকাল রাজ‍্যের পক্ষ থেকে জনমতের ওপর ভিত্তি করে মেইল করে জানানোর ঘোষণা করা হয়েছিল। অবশেষে এ দিন মুখ‍্যমন্ত্রী পরীক্ষা বাতিল, ঘোষণা করেন।পরীক্ষা না হলে মূল্যায়ন কি করে করা হবে তা আগামী ৭দিনের মধ্যে জানানো হবে বলে মুখ‍্যমন্ত্রী জানান।


Sunday, June 6, 2021

ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল এল রাজ‍্যে

 

ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল এল রাজ‍্যে

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এসকে শাহির নেতৃত্বে ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল।

 রবিবার রাত ৮.২০ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছায় কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। আগামিকাল সোমবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন এই দলের সদস্যরা। সঙ্গে জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।   

আগামিকাল এই দল ২টি দলে ভাগ হয়ে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা পর্যালোচনা করবে। 

প্রসঙ্গত, ২৬ মে ওড়িশা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার ২৫টি ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে কেন্দ্রের কাছে ২০,০০০ কোটি টাকা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক সম্পাদক পদে, সায়নী যুবতে

অভিষেক সম্পাদক পদে, সায়নী যুবতে

বিধানসভা ভোট শেষ হতেই গুরুত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যুব সভাপতির পদ থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল মমতার সেনাপতিকে। 

অভিষেক সম্পাদক পদে, সায়নী যুবতে


অপরদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া পদ সর্ব ভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে নিয়োগ হলেন যুব নেত্রী সায়নী ঘোষ।

একই ভাবে কুনাল ঘোষকে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। আইএটিটিইউসি-র জাতীয় সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দোলা সেনকে। অন্যদিকে, রাজ্যর সভাপতি করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সাংস্কৃতিক সেলের প্রাধানের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ চক্রবর্তীকে।