বিজেপি এবং আরএসএস রাম মন্দির নির্মানের নামে জমি ঘোটালা করছে। এরই প্রতিবাদ জানিয়ে সোমবার শিলিগুড়ির হাসমি চকে দার্জিলিং জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।পাশাপাশি রাম মন্দির নির্মানের নামে বিজেপি এবং আরএসএস শুধুমাত্র মিথ্যা কথা বলছে। সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে কি করছে বিজেপি এবং আরএসএস।গোটা ঘটনার সিবিআই তদন্তর দাবি জানায় দার্জিলিং জেলা যুব কংগ্রেস।

0 Comments: