Tuesday, April 8, 2025

নিকাশীনালা নিম্নমান, ৪ দিনেই ভাঙল কংক্রিট, শিশুর আহত উঠল কাটমানির অভিযোগ!

 

নিকাশীনালা নিম্নমান, ৪ দিনেই ভাঙল কংক্রিট, শিশুর আহত উঠল কাটমানির অভিযোগ!

নিকাশীনালার কাজে নিম্নমানের সামগ্রী! হাত দিলেই ভেঙে পড়ছে কংক্রিট! বাগডোগরার প্রমোদনগরে নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশীনালা ও শ্ল্যাব নির্মান ঘিরে ক্ষোভ স্থানীয়দের! ঠিকাদারি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ! 

আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে ৩লক্ষ ৪০ হাজার টাকায় ১৩০ মিটার নিকাশীনালা ও শ্ল্যাব নির্মান করা হয়। অভিযোগে কাজ শেষের ৪ দিন যেতে না যেতেই পা পড়ছে ভেঙে যাচ্ছে কংক্রিটের শ্ল্যাব! 

যেখানে সেখানে বড় বড় গর্ত হয়ে বিপদ বাড়ছে! সাতসকালে শ্ল্যাব ভেঙে আহত হয়েছে এক শিশু! যদিও এই কাজে কাটমানী হয়েছে কটাক্ষ বিজেপি মন্ডল সভাপতির! পাল্টা অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আপার বাগডোগরা তৃণমূল প্রধান সঞ্জীব সিনহা! ইঞ্জিনিয়ার পাঠিয়ে কাজের মান দেখে বিল ছাড়া হবে মত প্রধানের।

Tuesday, March 4, 2025

"চার বছরের ডিগ্রি বাতিলের দাবিতে এআইডিএসওর অভিযান, পুলিশের সঙ্গে সংঘাত!"

 

"চার বছরের ডিগ্রি বাতিলের দাবিতে এআইডিএসওর অভিযান, পুলিশের সঙ্গে সংঘাত!"

চার বছরের ডিগ্রি কোর্স বাতিল, গনতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, পঠন পাঠন সংক্রান্ত সকল ক্ষেত্রে খরচ কমানো, কলেজের পরিকাঠামো উন্নয়ন ও অধ্যাপক নিয়োগ, মাতৃভাষাতে প্রশ্নপত্র লেখা, নির্দিষ্ট সময়ে সেমিষ্টার, স্থায়ী উপাচার্য নিয়োগ দাবিতে এআইডিএস‌ওর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান! পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যাপক পুলিশ ঘটনাস্থলে। পরে মিছিল আটকায় পুলিশ! 

পুলিশের বাধার মুখে পড়েই বিশ্ববিদ্যালয়ের আধিকারিককে স্মারকলিপি প্রদান করে এআইডিএস‌ও! বাধা দেওয়া হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আধিকারিকক রাস্তায় এসে স্মারকলিপি নেওয়া নৈতিক জয় মত এআইডিএস‌ও রাজ্য সম্পাদকের। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি প্রবেশ হবে না মত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ডঃ নুপুর দাস জানান।

Thursday, January 16, 2025

কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ মহিলা।

 

কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ মহিলা।

কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ মহিলা। বাগডোগরার ভুজিয়াপানির জাতীয় সড়কে ২ মহিলাকে তল্লাশি চালিয়ে উদ্ধার ৯০২ গ্রাম ব্রাউন সুগার। 

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এস‌ওজি ও বাগডোগরা থানার পুলিশেল যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ মহিলাকে আটক করে উদ্ধার ৯০২ গ্রাম ব্রাউন সুগার। 

ধৃতরা হল সোহিনা বেগম ও গুলাপসানা খাতুন। ধৃতরা মাটিগাড়ার বাসিন্দা। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মুর্শিদাবাদের লালগোলা থেকে এই ব্রাউন সুগার নিয়ে বাগডোগরায় পাচারের ছক ছিল।

Tuesday, January 14, 2025

জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপি!

 

জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপি!

জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপি প্রদান করল সংগ্রামী কিষাণ সভা। মঙ্গলবার নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে বিএল‌আর‌ও দফতর পর্যন্ত মিছিল ও বিক্ষোভ করে স্মারকলিপি প্রদান করা হয়। 

অভিযোগ আদিবাসীদের জমি নন আদিবাসীদের নামে রেকর্ড হচ্ছে, সরকারি জমি বিক্রি করা হচ্ছে, চাবাগান শ্রমিকদের সঠিকভাবে পাট্টা প্রদান করতে হবে, সরকারি দফতরে বেআইনিভাব লেনদেন ও দালাল রাজ বন্ধ করতে এই স্মারকলিপি প্রদান। 

স্মারকলিপি প্রদান করার পর কাজ না হলে আগামী দিনে বিএল‌আর‌ও দফতর তালা ঝুলিয়ে বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।

Saturday, January 11, 2025

নতুন টার্মিনালের কাজ শুরু, কেমন চলছে কাজ, অগ্রগতি খোজ নিতে সাংসদ রাজু বিস্তা।

 

নতুন টার্মিনালের কাজ শুরু, কেমন চলছে কাজ, অগ্রগতি খোজ নিতে সাংসদ রাজু বিস্তা।

৩০ মাসের কাজের লক্ষ্যমাত্রা নিয়ে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ শুরু হয়েছে। কেমন চলছে কাজ? কতদূর হয়েছে কাজের অগ্রগতি খোজ নিতে বাগডোগরা বিমানবন্দরের আধিকারিক ও নতুন টার্মিনালের কাজে নিযুক্ত এজেন্সির সঙ্গে বৈঠক করলেন সাংসদ রাজু বিস্তা। 

এদিন বৈঠকের পর কেমন কাজ চলছে তা পরিদর্শন করেন তিনি। সাংসদ জানান,  ইতিমধ্যে নতুন টার্মিনাল ভবন ও মাল্টি লেভেল গাড়ি পার্কিং কাজ শুরু হয়েছে। অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়াররা কাজ করছেন। ১০ শতাংশ কাজ হয়েছে এবং ২০২৭ সালে মার্চ মাসে এই নতুন টার্মিনাল কাজ শেষ করে মানুষের জন্য খুলে দেওয়া হবে। 

এর জেরে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মানুষরা উপকৃত হবেন। আমাদের যা মাইলস্টোন রয়েছে তা সঠিক সময়ে অর্জন করতে পারব মত বিমানবন্দরের নির্দেশক মহম্মদ আরিফ। ১৫২৮ কোটি টাকা অর্থানুকূল্যে নতুন টার্মিনালে কাজ আগষ্ট মাস থেকে শুরু হয়েছে।

Friday, January 10, 2025

জাতীয় কংগ্রেস অনুমোদিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন!

 

জাতীয় কংগ্রেস অনুমোদিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন!

জাতীয় কংগ্রেস অনুমোদিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল জেলা ড্রাইভারর্স ও হেল্পার্স ইউনিয়ন। বাগডোগরা বিহার মোড়ে এদিন প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংকেও স্মরণ করা হয়। 

এদিন দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরুল পর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নীরবতা পালন করা হয়। প্রতিষ্ঠা দিবসে নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকারের হাত ধরে বেশকিছুজন আইএনটিইউসিতে যোগদান করে। এই কর্মসূচিতে জেলা সভাপতি দিলীপ দাস, 

জেলা সম্পাদক বাগনা সোম, নকশালবাড়ি ব্লক সভাপতি অমিতাভ সরকার সহ আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কাঞ্চন কুশওয়া, বাগডোগরা আইএনটিইউসি-র সাধারণ সম্পাদক সুনীল গুরুং, বাদল সিং, মোলাই ভৌমিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Thursday, August 29, 2024

ডাকাতির ছক বানচাল করে ৬ জনকে গ্রেফতার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।

 

ডাকাতির ছক বানচাল করে ৬ জনকে গ্রেফতার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।

বাগডোগরা : ফের বড়সড় সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে, বাগডোগরা জংলি বাবা মন্দির মোড় থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ জনকে গ্রেফতার করলে পুলিশ। 

জানা গিয়েছে,  গতকাল সন্ধ্যায়, ১০ থেকে ১২ জন দুষ্কৃতি ডাকাতির অস্ত্রশস্ত্র নিয়ে বাগডোগরা জংলি বাবা মন্দিরের মোড়ে জড়ো হয়েছিল কেষ্টপুর সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে ছয় জনকে গ্রেফতার করে। 

বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।ধৃতদের পরিচয় , নরেন বর্মন, 24, ধিরাজ রায় , 25 স্বপন সূত্রধর , 25, এমডি রহমান , গোঁসাইপুর, রূপসিং জোতের বাসিন্দা । প্রকাশ টিগ্গা ,28, কৃষ্ণ মিঞ্জ , 24, মুনি চা বাগান এলাকার বাসিন্দা । 

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।ধৃতদের রিমান্ডে নিয়ে পুরো ঘটনার সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তদন্ত নামবে বাগডোগরা থানার পুলিশ।

Sunday, October 3, 2021

দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন, ঘোষণা মমতার

দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন, ঘোষণা মমতার

 সেই উদয়নের ওপর ভরসা রাখলেন মমতা। ভবানীপুর নির্বাচনে রেকর্ড গড়ে আগামী দিনহাটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করা সেনাপতি উদয়ন গুহকে প্রার্থী হিসেবে মনোনীত করলেন দলনেত্রী। একুশের নির্বাচনে বিজেপি প্রার্থী নীশিথ প্রামানিকের কাছে মাত্র ৫৭ ভোটে হারেন উদয়ন। 

কিন্তু নিশীথ বিধায়কপদ ত‍্যাগ করতেই উপনির্বাচনের ঘন্টা বেজে ওঠে। আগামী ৩০ অক্টোবর চার কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। দিনহাটার রয়েছে এক‌ই দিনের নির্বাচন। তৃণমূল প্রার্থী দিলেও বিজেপি এখনো ঘোষণা করেনি তাদের প্রার্থী পদ।

Sunday, June 27, 2021

বন‍্যপ্রাণীদের খাবারের খোঁজে এগিয়ে এল ঐরাবত পরিবার

বন‍্যপ্রাণীদের খাবারের খোঁজে এগিয়ে এল ঐরাবত পরিবার

 বন‍্যপাখি ও হাতিদের খাবার সংকটের জেরে লোকালয়ে প্রবেশের ঘটনা অব‍্যহত দিনপ্রতিদিন দেখা যাচ্ছে। এই অবস্থায় বন‍্যপাখি ও হাতিদের খাবার সংকট মেটাতে এগিয়ে এল ঐরাবত পরিবার। 

বন‍্যপ্রাণীদের খাবারের খোঁজে এগিয়ে এল ঐরাবত পরিবার


রবিবার ঐরাবত পরিবারের সদস্যরা পানিঘাটা রেঞ্জের কলাবাড়ি ফরেস্টের বিট অফিসার টিঙ্কু মাহাতোর সহযোগিতা নিয়ে কলবাড়ি ও কদমা ফরেস্ট এলাকায় বিভিন্ন প্রজাতির ফলের বীজ বপন করা হয়।


বন‍্যপ্রাণীদের খাবারের খোঁজে এগিয়ে এল ঐরাবত পরিবার

 আম, জাম, কাঠাল, অর্জুন সহ বিভিন্ন প্রজাতির ফলের বীজ ছড়িয়ে দেওয়া হয় গোটা এলাকায়। সাত প্রজাতির বিভিন্ন ফলের বীজ ফেলার পাশাপাশি কিছু গাছকে পরিচর্যা করা হয়। 

বন‍্যপ্রাণীদের খাবারের খোঁজে এগিয়ে এল ঐরাবত পরিবার


ঐরাবত পরিবারের সিকে ছেত্রী, অভিযান সাহা, সত‍্যজিৎ মন্ডল, প্রনয় চৌধুরী উপস্থিত ছিলেন।

Tuesday, June 22, 2021

পানিঘাটার অসহায় শিশুদের মুখে হাসি ফুটল আজ। কীভাবে জানুন

পানিঘাটার অসহায় শিশুদের মুখে হাসি ফুটল আজ। কীভাবে জানুন

 করোনার প্রথম ঢেউয়ের দিন থেকে কাজ করার উদ‍্যোগ আজ‌ও চলছে ক্রমাগত। সামাজিক সংগঠন হিসেবে কাজ করা মানুষের পাশে ও গুজরাট নিবাসী ফুলমন্তি গৌরের সহযোগিতায় মঙ্গলবার দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়া থাকা পানিঘাটার চা বাগানের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হয়। 

এদিন ৭৫ জন শিশুর হাতে  শুকনো খাবার  তুলে দেওয়া হয় যৌথ উদ্যোগে। আমুল  দুধ,কেক,বিস্কুট,ফলের জুস,কলগেট,তুথব্রাশ,সাবান, চকলেট,হরলিস্ক, ম‍্যাগি থেকে শুরু করে একাধিক জিনিশপত্র দেওয়া হয়।বন্ধ চা বাগানের  শ্রমিক  পরিবারের শিশু দের হাতে তুলে দেন মানুষের পাশে সংগঠনের জীশু দও সহ অন‍্যানরা। 

জীশু দত্ত জানান  এটা আমাদের  অভিনব প্রয়াস। আমরা আগামী দিনে চা বাগানের  শিশু  দের জন্য এই ধরনের কাজ আরো বেশি করো করবো।করোনার এই অবস্থায়   শিশুদের প্রোটিন জাতীয়  খাবার এর প্রযোজন রয়েছে বলে তিনি জানান।