Saturday, June 12, 2021

জিএসটি রেট হ্রাস করল মোদী সরকার

জিএসটি রেট হ্রাস করল মোদী সরকার

 জিএসটি মূল‍্যবৃদ্ধি নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এবার সাধারণ মানুষের সুবিধার্থে করোনার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ এবং বিভিন্ন জিনিসের উপর থেকে করের হার কমালো জিএসটি কাউন্সিল৷ 

সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের উপর জিএসটি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল৷ শনিবার জিএসটি কাউন্সিলের ৪৪ তম বৈঠকে  করোনার ভ্যাকসিনের উপরে ৫ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে বলে ঘোষণা করা হয়৷ যদিও করোনা চিকিৎসায় প্রয়োজনীয় হেপারিন, রেমডেসিভিরের মতো ওষুধের ক্ষেত্রে জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ 

মেডিক্যাল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর, বাইপ্যাপ মেশিনের উপরেও জিএসটি-র হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ এর ফলে সস্তা হচ্ছে ভেন্টিলেটর, পাল্স অক্সিমিটার, মাস্ক, স্যানিটাইজার সহ বিভিন্ন জিনিশপত্র৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে৷ 

শুধু এটিই নয় করোনা পরীক্ষায় প্রয়োজনীয় কিটের উপরেও করের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি-র হার কমিয়ে ২৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে৷

এ ছাড়াও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত টোসিলিজুমাব, অ্যাম্ফোটেরিসিন বি- এর মতো ওষুধের উপর থেকে কর পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল৷

Monday, June 7, 2021

২১ জুন থেকে সকল দেশবাসীকে বিনামূল্যে ভ‍্যাকসিনের ঘোষণা মোদির

২১ জুন থেকে সকল দেশবাসীকে বিনামূল্যে ভ‍্যাকসিনের ঘোষণা মোদির

 করোনার মহামারীর এক বছরে দেশ দুটি ভ‍্যাকসিন সফল ভাবে দেশের জনগণের কাছে নিয়ে এসেছে। 

সোমবার জাতির উদ্দেশ্য ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান দেশের সকল নাগরিকের বিনামূল্যে ভ‍্যাকসিন দেওয়া হবে। আগামী ২১ জুন থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র। 

তবে যারা বেসরকারি হাসপাতালে গিয়ে ভ‍্যাকসিন নেবে তাদের ১৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। 

পাশাপাশি টিকাকরন নিয়ে কেন্দ্র ও রাজ‍্যের সমন্বয় নিয়ে আলোচনা করেন তিনি

Sunday, June 6, 2021

সিকিমের বিভিন্ন স্থানে ধস, প্রবল বর্ষণে এই ধস

সিকিমের বিভিন্ন স্থানে ধস, প্রবল বর্ষণে এই ধস

  ইয়াসের জেনে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠার পর এবার প্রবল বৃষ্টিতে সিকিমের বিভিন্ন স্থানে ধসের ঘটনা ঘটছে। 




সিকিমের বিভিন্ন স্থানে ধস, প্রবল বর্ষণে এই ধস

এদিন সিকিমের তিন মাইল এলাকার বোজঘড়ি এলাকায় ধসের ঘটনা ঘটে। ধসের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও মানুষের কোনো প্রাণহানি হয়নি। তবে বহু জিনিশপত্রের ক্ষতি হয়েছে।

 এমনই রাজ‍্যে মৌসুমী বায়ুর প্রবেশ করায় উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে।

আকাশছোঁয়া হচ্ছে পেট্রোল-ডিজেল

আকাশছোঁয়া হচ্ছে পেট্রোল-ডিজেল

 আন্তর্জাতিক বাজারে আকাশ ছুঁয়েছে বিভিন্ন জিনিশপত্রের দাম। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের শরীরে খোঁচা দিচ্ছে পেট্রোপণ‍্যে্য দাম বৃদ্ধি নিয়ে। গত মাসে ১৬ বার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। 

কলকাতায় কার্যত পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলের দাম ১ লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা। যে ভাবে ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি করছে, তার প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছে বাস মালিক সংগঠনগুলি। 

দেশের অন‍্যতম শহর মুম্বইতে ১ লিটারে পেট্রোলের দাম ১০১.২৫ টাকা। ডিজেলের দাম ৯৩.৩০ টাকা। এক‌ইভাবে দিল্লিতে পেট্রোলের দাম ৯৫.০৩ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম ৮৫.৯৫ টাকা প্রতি লিটারে দাঁড়িয়েছে। 

ভোপালে পেট্রোলের দাম ১০৩.১৭ টাকা, ডিজেলের দাম ১০৩.৯৮ টাকা, জয়পুরে পেট্রোলের দাম ১০১.৩০ টাকা দাঁড়িয়েছে। 



Saturday, June 5, 2021

তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের দিন

 

তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের দিন
তামিলনাড়ুতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ১৪ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে এখানে। লকডাউন পালন হলেও বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাডু সরকার। 

খুচরো দোকান, সবজি, ফল, ফুল, মাছ ও মাংসের দোকান খোলা থাকবে তবে থাকবে সময় বাধ‍্যবাধকতা। সরকারি অফিসগুলো ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে। ৫০ শতাংশ কর্মী নিয়ে দেশলাই বাক্স তৈরির কারখানায় কাজ চলবে। 

বৈদ্যুতিন সরঞ্জাম, বই, হার্ডওয়্যারের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই সব জায়গায় ই-রেজিস্ট্রেশন থাকলে ট্যাক্সি ও অটো চলাচল করারও অনুমতি দেওয়া হয়েছে।