Saturday, June 19, 2021

চলে গেলেন কিংবদন্তি মিলখা সিং

চলে গেলেন কিংবদন্তি মিলখা সিং

 ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্র পতন। চলে গেলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর।প্রাক্তন সেনা কর্মী মিলখা সিং চার বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নে শিরোপা দেশের হয়ে গড়েছিলেন। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিংহ।

 ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি। মিলখা সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে মুখ‍্যমন্ত্রী।

Friday, June 18, 2021

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ভারত ও নিউজিল্যান্ডের হাড্ডাহাড্ডি মোকাবেলা

 

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ভারত ও নিউজিল্যান্ডের হাড্ডাহাড্ডি মোকাবেলা
আজ থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। শুক্রবার ভারতীয় সময় বিকেল ৩.৩০ মিনিটে মুখোমুখি বিরাট কোহলির  ভারত ও কেন উইলিয়ামসনের  নিউজিল্যান্ড ব্রিগেড। 

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা দুনিয়া। হাইভোল্টেজ ম্যাচের আগে প্রস্তুতি তুঙ্গে। 

 ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ‍্যাম্পিয়নশিপে  খেলার সুযোগ অর্জন করায় ট্রফির স্বপ্ন ভারতীয় শিবিরে। 

Sunday, June 13, 2021

করোনায় আক্রান্ত ১২জন, খেলা আদৌ হবে?

করোনায় আক্রান্ত ১২জন, খেলা আদৌ হবে?

 করোনার ঢেউয়ে লন্ডভন্ড গোটা পৃথিবী। কোপা আমেরিকা ২০২১ খেলা হবে কি না তা নিয়ে ধন্দ মিটলেও পিছু ছাড়ছে না করোনার থাবা। 

রবিবার ব্রাজিলের সঙ্গে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ ম‍্যাচ শুরুর আগে বড় ধাক্কা ভেনেজুয়েলার শিবিরে। 

ভেনেজুয়েলার কোচিং সার্ফ সহ খেলোয়াড় নিয়ে মোট ১২জন করোনায় আক্রান্ত। কিভাবে খেলা হবে তা নিয়ে ধন্দে ফুটবলপ্রেমীদের মধ্যে। 

রবিবার ভারতীয় সময় ২.৩০ মিনিটে খেলার সূচি রয়েছে।

Saturday, June 12, 2021

খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, বন্ধ খেলা

খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, বন্ধ খেলা
ইউরো কাপ ২০২০ ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিস্টিয়ান এরিকসেন৷ শনিবার ম‍্যাচ চলাকালীন ডেনমার্ক অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ৪৫ মিনিটে বল রিসিভ করতে মাঠে নুইয়ে পড়েন এরিকসন৷ 

খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, বন্ধ খেলা


এই সময় তাঁর কাছাকাছি পক্ষ-বিপক্ষের কোনও ফুটবলারই ছিলেন না৷ রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে মাঠে চিকিৎসকদের ডাকেন৷ মাঠেই দেওয়া হয় সিপিআর। দুপক্ষের খেলোয়াড়রা মাঠের হাত জোর করে প্রার্থনা শুরু করেন। এর জেরে খেলা স্থগিত করা হয়। 

খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, বন্ধ খেলা


ফেসবুক, টুইটার থেকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এরিকসনের সুস্থতার পোস্ট দেখা যায়। 
 

Sunday, June 6, 2021

কাতারের বিরুদ্ধে হারলেও, বাংলাদেশের ম‍্যাচে তাকিয়ে টিম ইন্ডিয়া

কাতারের বিরুদ্ধে হারলেও, বাংলাদেশের ম‍্যাচে তাকিয়ে টিম ইন্ডিয়া

 ১০জন নিয়ে কাতারের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও বাংলাদেশের বিরুদ্ধে আত্মবিশ্বাস ব্লু জার্সির দল। ১-০ গোলে হারলেন সুনীল ছেত্রীদের আগামী ম‍্যাচের দিকে তাকিয়ে।

 আগামীকাল সোমবার বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। 

বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে ভারতীয় দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত হলেন। আপাতত  আইসোলেশনে রাখা হয়েছে অনিরুদ্ধকে। 

তাঁর শারীরিক তেমন কোনও গুরুতর সমস্যা নেই বলেই জানা গিয়েছে। তবে ভারতীয় দল আপাতত গ্রুপ-ই তে ছটি ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তাকিয়ে রয়েছে গোটা দল।