Wednesday, August 6, 2025

ধরালীর দুর্যোগে সেনার সাহসিকতা, প্রাণ বাঁচাতে পাহাড়ি পথে লড়াই!

 

ধরালীর দুর্যোগে সেনার সাহসিকতা, প্রাণ বাঁচাতে পাহাড়ি পথে লড়াই!

উত্তরাখণ্ডের ধরালীতে ভয়াবহ হড়প্পা বানের ঘটনায় নিখোঁজদের প্রাণ বাঁচাতে ভারতীয় সেনাবাহিনীর পাহাড়ি পথে চলছে উদ্ধার কাজ! নিখোঁজদের খোঁজ পেতে ইতিমধ্যে ড্রোন দিয়ে চলছে তল্লাশি! ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর । 

পাশাপাশি সেনার পক্ষ থেকে ঙ্গোত্রী ও ধরালী অঞ্চলে অতিরিক্ত দুটি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে ।হর্ষিল থেকে ধরালী পর্যন্ত রাস্তা পরিষ্কার করতে পাঠানো হয়েছে দল! দ্রুত দুর্গতদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ মাটি সরানোর যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বলে খবর। দুর্গতদের জন্য সেনার তরফে স্বাস্থ্য শিবির শুরু করা হয়েছে ।

Saturday, May 31, 2025

ব্রাউন সুগারের পর গাঁজা পাচার রুখল পুলিশ।

 

ব্রাউন সুগারের পর গাঁজা পাচার রুখল পুলিশ।

ব্রাউন সুগারের পর গাঁজা পাচার রুখল পুলিশ। দিনের পর রাতেও ফাঁসিদেওয়া থানা পুলিশের ফের সাফল্য। অসম থেকে কলকাতা গামী একটি চার চাকার গাড়িকে আটক করে উদ্ধার করা হয়, চল্লিশ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার দুই জন মাদক ব্যবসায়ী। 

গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানা অন্তর্গত ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ঘোষপুকুর এলাকা থেকে একটি চার চাকার গাড়িকে আটক করে এবং তাতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে গাজার বস্তা। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় বীরপাড়ার বাসিন্দা অজিত মন্ডল এবং মহম্মদ রবিউলকে। 

আজ শনিবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। তাদেরকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আর কারা জড়িত তার তদন্ত শুরু করবেন পুলিশ।

Friday, May 30, 2025

কোটি টাকার ব্রাউন সুগার, ২ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২

 

কোটি টাকার ব্রাউন সুগার, ২ কেজি ৩০০ গ্রাম টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২

গোপন সূত্রের ভিত্তিতে, মুরালিগঞ্জ চেকপোস্টের কাছে অভিযান চালায় বিধান নগর থানার , ঘোস্পুকুর ফাঁড়ি এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ। সেখানেই একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় মোট ২ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার। 

ঘটনায় গাড়িতে থাকা ২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম শাবির খান (৪৩) ও মুস্তাফ আলী (৩০) , দুজনেই মনিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা অসম থেকে কলকাতা নিয়ে যাচ্ছিল এই ব্রাউন সুগারগুলি। 

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য। ঘটনায় চার চাকার গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এন্ডিপিএস আইনের ধারায় মামলার রুজু করে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

Sunday, May 18, 2025

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বীরদের প্রতি সম্মান জানাতে পথে তৃণমূল!

 

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বীরদের প্রতি সম্মান জানাতে পথে তৃণমূল!

পেহেলগাঁও জঙ্গি হামলার নিহতদের এবং ভারত - পাকিস্তান যুদ্ধে  বীর যোদ্ধাদের কুর্ণিশ জানাতে  পদযাত্রা করল নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পানিঘাটা মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, আইএনটিটিউইসি জেলা সভাপতি নির্জল দে, 

নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস ও মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীরা।  কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা এবং ভারত - পাকিস্তান যুদ্ধে যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি দুর্মুশ করেছে বীর যোদ্ধারা তাদের কুর্ণিশ জানাতে এই পদযাত্রা বলে জানান নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস সভাপতি পৃথ্বীশ রায়।

Saturday, May 10, 2025

সেনাছাউনির পাশে সন্দেহভাজন, ধরা পড়ল বাংলাদেশি প্রাক্তন গোয়েন্দা!

 

সেনাছাউনির পাশে সন্দেহভাজন, ধরা পড়ল বাংলাদেশি প্রাক্তন গোয়েন্দা!

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সেনাবাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় গ্রেফতার করা হল এক বাংলাদেশী প্রাক্তন গোয়েন্দাকে। বাগডোগরা এমএম তরাই এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের নজরে আসতেই ভারতীয় সেনার ব্যাঙডুবি সেনা ছাউনিতে খবর দিলে সেনাবাহিনীর ৫ এফওডি সেনাকর্মীরা  বাংলাদেশীকে আটক করে। 

পরে তাকে বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃত আশরাফুল আলম বাংলাদেশের রংপুর জেলার বাদরগছ এলাকার বাসিন্দা। ধৃত নিজেকে বাংলাদেশি গোয়েন্দা পরিচয় দিয়েছেন দেওয়ায় সন্দেহ বাড়ছে। জানা গিয়েছে ৬ মাস আগে বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন। ধৃতের কাছে কোনো পরিচয়পত্র পায়নি পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে রিমান্ডে নেবে পুলিশ।

Sunday, April 27, 2025

ভুল স্বীকারের দাবিতে রাস্তায় আদিবাসী সমাজ, রণহুংকার রঞ্জন চিকবারাইকের!

 

ভুল স্বীকারের দাবিতে রাস্তায় আদিবাসী সমাজ, রণহুংকার রঞ্জন চিকবারাইকের!

আদিবাসীদের বাংলাদেশ থেকে আনা হয়েছে পাহাড়ের নেত্রী বন্দনা রাইয়ের এই বিতর্ক মন্তব্য সমাজ মাধ্যমে আসতেই আদিবাসী সমাজেকে আঘাত করার অভিযোগ তুলে বিক্ষোভ! পাহাড়ের নেত্রী বন্দনা রাই সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন যেখানে "বাংলা সরকার আদিবাসীদের বাংলাদেশ থেকে নিয়ে এসেছে" বন্দনা রাইয়ের এই মন্তব্য বিক্ষোভ ফেটে উঠলো আদিবাসীরা। নকশালবাড়ির জাবরা ডিভিশনে আদিবাসী সমাজ এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। 

৭২  ঘন্টার মধ্যে মন্তব্যের ভুল স্বীকার না করলে রাস্তা নেমে প্রতিবাদ এবং থানার লিখিত অভিযোগে করার হুঁশিয়ারি দেন আদিবাসী নেতা রঞ্জন চিকবারাইক ! এদিন জাবরা ডিভিশনে আদিবাসীদের নিয়ে বিক্ষোভ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আদিবাসী নেতা রঞ্জন চিকবারাইক জানান বন্দনা রাইয়ের মন্তব্যে আমাদের আদিবাসী জাতিকে অসম্মান করা হচ্ছে। বন্দনা রাইয়ের বিতর্কিত মন্তব্য নতি স্বীকার না করলে আদিবাসী সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ ও থানায় অভিযোগ করবেন। ভুল করেছে, ভুল স্বীকার করুক। রাজ্য সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য না করে নিজের ভুল স্বীকার করুক দাবি রঞ্জনের।