রামমন্দিরের ১৬কোটি টাকার আত্মসাৎ ঘটনায় বুধবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কুশপুত্তলিকা পুড়িয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানাল নকশালবাড়ি ব্লক কংগ্রেস।
বুধবার ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে পুরো ঘটনার প্রতিবাদ জানান। ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার জানান, কয়েকদিন আগে আমরা শুনতে পেয়েছি রাম মন্দিরের পাশে একটি জমি বিজেপি নেতাকর্মীরা জেপি নাড্ডার নির্দেশ মত ৫ কোটি টাকা নিয়ে বিপুল দামে রামমন্দিরের ট্রাস্টকে বিক্রি করেছে।
এতে ১৬ কোটি টাকার আত্মসাৎ করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, আমরা রামমন্দির ও বাবরি মসজিদ দুইয়ে চাই।

0 Comments: