Friday, May 16, 2025

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের, মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩।

 

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের, মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩।

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের! মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩। নকশাবাড়ির টুকরিয়া মোড়ে পুলিশের অভিযানে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার সহ উদ্ধার ২ লক্ষ ৬৫ হাজার টাকা। বৃহস্পতিবার রাতে মাদক হাতবদলের খবর পেয়ে নকশালবাড়ি টুকরিয়া মোড়ে একটি বাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ৩ জন যুবককে আটক করে পুলিশ। আটকদের তল্লাশি চালিয়ে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। মাদক কারবারের অভিযোগ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বিশ্বনাথ বর্মন (২২), নকশালবাড়ির টুকরিয়ামোড় বাসিন্দা, নন্দন বাসফোর তোতারাম জোত এবং বিশাল গুরুং শান্তিনগরে বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে বিশ্বনাথের বাড়িতেই এই মাদকের কারবার চলত। এই ঘটনায় বিশ্বনাথের পরিবারের সদস্যরাই যুক্ত রয়েছে।

Wednesday, May 7, 2025

যুদ্ধজয়ের পাঠশালায় প্রস্তুতি—নকশালবাড়ির স্কুলে এস‌এসবি-র মকড্রিল!

 

যুদ্ধজয়ের পাঠশালায় প্রস্তুতি—নকশালবাড়ির স্কুলে এস‌এসবি-র মকড্রিল!

দেশব্যাপী মকড্রিলের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলা করতে মকড্রিল প্রদর্শন করল এস‌এসবি। নকশালবাড়ির সারদা বিদ্যামন্দির হাইস্কুলে মকড্রিল প্রদর্শন করল এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা। এদিন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের উপস্থিতিতে বিমান হানা হোক বা শত্রুর আক্রমণ কিংবা আহতদের উদ্ধার থেকে নিজেদের সুরক্ষা করার মকড্রিল এদিন শেখানো হয় শিক্ষার্থীদের। 

জঙ্গী হামলা হোক বা বিপদ কোন সময়ে কি কি করা দরকার তা হাতে কলমে তুলে ধরেন এস‌এসবি জ‌ওয়ানরা। ভারত নেপাল সীমান্তে এই স্কুলে মকড্রিল, সাইরেন শব্দে এদিন চলল মকড্রিল। যেকোনো পরিস্থিতিতে এই মকড্রিল কাজে দেবে মত শিক্ষার্থীদের। সাইরেনের শব্দ ও বিভিন্ন পদ্ধতি যা নিজের ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে শিক্ষার্থীরা জানান। অন্যদিকে এস‌এসবির উদ্যোগে এই মকড্রিল। এই শিক্ষা শিক্ষার্থীদের সাবলম্বী করার পাশাপাশি আগামী দিনেও বিদ্যালয়ে করা হবে। অপারেশন সিঁদুর নিয়ে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাসের।

Wednesday, April 9, 2025

উন্নয়নের পথে ভুল বোঝাবুঝি, মধ্যস্থতায় মিলল সমাধান!

 

উন্নয়নের পথে ভুল বোঝাবুঝি, মধ্যস্থতায় মিলল সমাধান!

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় রাস্তার কাজ নিয়ে স্থানীয় ও সহকারী সভাপতির মধ্যে বিবাদ অবশেষে মিটল। নকশালবাড়ির বড়মনিরাম জোতে রাজীব মোড় থেকে কেটুগাবুর জোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত 

২.৩ কিলোমিটার কাজ ঘিরে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সুব্বা রাস্তার আটকে দেওয়ার অভিযোগ করেছিলেন স্থানীয় ও স্থানীয় পঞ্চায়েত সদস্য! 

সোমবার এই ঘটনার পর আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা করেই সমস্যা সমাধান করলেন সভাধিপতি। ভুল বোঝাবুঝি হয়েছিল, সমস্যা সমাধান হল মত স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় দাসের। এক‌ই মত সহকারী সভাপতির।

Saturday, April 5, 2025

জলকষ্টে ভুগছে ৫০ পরিবার, নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটুগাবুর জোতে জলকষ্ট।

 

জলকষ্টে ভুগছে ৫০ পরিবার, নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটুগাবুর জোতে জলকষ্ট।

জলকষ্টে ভুগছে ৫০ পরিবার, নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটুগাবুর জোতে জলকষ্ট। এমনিতেই প্রখর তাপ, তার ওপর কলে নেই জল। বিসিডাবলু দফতর থেকে এলাকায় হচ্ছে নতুন রাস্তার কাজ। আর সেই কাজ করতে গিয়ে ফেটেছে পানীয় জলের পাইপ। এতেই জলকষ্টে ভুগছেন ৫০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, এক মাস আগে জলের পাইপ ফাটলেও কোনো মেরামত করা হয়। 

একাধিকবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কর্মীদের জানানো হলেও কাজ হয়নি। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। অন্যদিকে রাস্তার কাজের জন্য পাইপ ফেটেছে, গ্রাম পঞ্চায়েতে কেউ কোনো অভিযোগ জানায়নি। বিষয়টি রাস্তার কাজ দেখতে গিয়ে দেখেছি। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের জানানো হয়েছে। দ্রুত সমাধান হবে মত মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষের।

Thursday, March 27, 2025

নকশালবাড়ি আদিবাসী মাঠে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস।

 

নকশালবাড়ি আদিবাসী মাঠে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস।

দার্জিলিং মেরি ওয়ার্ড সোস্যাল সেন্টারের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের চা বাগানের কিশোরীদের সচেতনতা করতে নকশালবাড়ি আদিবাসী মাঠে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস। 

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা,হাতিঘিষা গ্ৰাম পঞ্চায়েত প্রধান কেথরিন তামাং সহ অন্যান্যরা। 

কিশোরীদের সচেতনতা করতে বিভিন্ন নাটকের মাধ্যমে বাল্য বিবাহ সহ নানান বিষয় তুলে ধরে সংগঠনের সদস্যরা । এই সচেতনতা মূলক অনুষ্ঠানে যোগ দিতে পেরে ভালো লাগছে। সমাজে দার্জিলিং মেরি ওয়ার্ড সোস্যাল সেন্টারের যে কাজ করে তা ফুটে উঠেছে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। 

অন্যদিকে মহকুমার বাগান এলাকা থেকে প্রায় ৫০০ জন কিশোরীরা এসেছে। বাল্য বিবাহ, নারী পাচারের সচেতনতা পাশাপাশি যাতে নিজেকে শক্তিশালী গড়ে তুলতে পারে তাই এই অনুষ্ঠান বলে জানান জেলা কর্ডিনেটার কৌশিক রায় চৌধুরী ।

আলোহীনের আলো ফেরাতে এক পদক্ষেপ, নকশালবাড়ি লায়ন্স ক্লাবের!

 

আলোহীনের আলো ফেরাতে এক পদক্ষেপ, নকশালবাড়ি লায়ন্স ক্লাবের!

নকশালবাড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে। বৃহস্পতিবার নকশালবাড়ি থানা প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে মোট ১০০জন চক্ষু পরীক্ষা করান। 

উপস্থিত ছিলেন লায়ন্সের সভাপতি কৌশিক আর্চায্য, নরেন্দ্র প্রসাদ, প্রহ্লাদ কুমার বিশ্বাস, দেবপ্রসাদ ভৌমিক, নিমাল্য বিশ্বাস, বানোয়ারি লাল মহেশ্বরী, বিজয় আগ‌র‌ওয়াল, রাজ কুমার মোদী, পবন আগর‌ওয়াল সহ অন্যান্যরা। কৌশিক আর্চায্য জানান, প্রতি মাসে শেষ বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 

শিবিরে সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান। ছানির সমস্যা থাকলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ছানি পরীক্ষা করা হয় রোগীদের। পাশাপাশি বিভিন্ন টেস্ট করা হয় এদিনের শিবিরে। আগামী এপ্রিল মাসে মেগা ক্যাম্প আয়োজিত করা হবে বলে তিনি জানান।