১৫ দিন কেটে গেলেও গোর্খা ব্যাটেলিয়ান ও পুলিশ ট্রেনিং ক্যাম্পের জমি নির্ধারিত করা অধিগ্রহণ হল না নকশালবাড়ি মনিরাম এলাকায় সুরজবড়ের ১০৫একর জমি। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক আনন্দময় বর্মন।
কৃষকদের সুযোগ অসুবিধা খোঁজ খবর নিয়ে তিনি জানান, এখানে এসে দেখলাম কৃষকরা এই জমি ৫০ বছর ধরে চাষ করছে। জীবনজীবিকা বেদখল হচ্ছে কৃষকদের এই জমি। কৃষকদের অভিযোগ এর পাশেও ২০০ একর জমি পরে আছে ও খালি পড়ে আছে। তৃণমূলের নেতারা এই সব জমি প্লটিং করেছে।
পাশের জমিতে ক্যাম্প হলে কৃষকদের সুবিধা হবে। জনপ্রতিনিধি হিসেবে কৃষকদের পাশে আছি এবং পুরো বিষয়টি প্রশাসনকে জানাব। তৃণমূলের নেতারা পার্ট্টার নামে টাকা নিলেও পাট্টা করে দেয়নি। কৃষকরা জানান, জমি নেওয়া হলে অনশন ও আন্দোলন শুরু হবে।


0 Comments: